Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!

বিনোদন

দ্য গার্ডিয়ান
15 August, 2025, 05:05 pm
Last modified: 15 August, 2025, 06:02 pm

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 
  • কে হবেন নতুন জেমস বন্ড? অ্যামাজন স্বত্ব কিনে নেয়ার পর চলছে জোর গুজব

আবারও বড় পর্দায় জনপ্রিয় স্পাই চরিত্র জেসন বোর্ন!

চলতি সপ্তাহে, এনবিসি ইউনিভার্সাল রবার্ট লুডলামের বোর্ন এবং ট্রেডস্টোন গল্পের প্রকাশনা-বহির্ভূত সমস্ত অধিকার চিরস্থায়ীভাবে কিনে নিয়েছে।
দ্য গার্ডিয়ান
15 August, 2025, 05:05 pm
Last modified: 15 August, 2025, 06:02 pm
ম্যাট ডেমন জেসন বোর্ন চরিত্রে। ছবি: এপি

যদি প্রশ্ন করা হয়, জনপ্রিয় চরিত্র জেসন বোর্নের কাহিনী ঠিক কোথায় শেষ হলো, তার উত্তর একেকজনের কাছে একেকরকম। 

সিরিজের 'আসল ভক্তদের' মতে, ২০০৭ সালের দ্য বোর্ন আলটিমেটাম-এ বোর্নের গল্প চমৎকারভাবে শেষ হয়েছে। আবার, সাধারণ দর্শকের চোখে এটি শেষ হয় ২০১৬ সালের জেসন বোর্ন-এ, যা তাদের কাছে খানিকটা অসঙ্গতও মনে হয়েছে। আর যারা ২০১৯ সালে ইউএসএ নেটওয়ার্কের সিরিজ ট্রেডস্টোন দেখেছেন, তাদের জন্য বোর্নের কাহিনীর সমাপ্তি সেখানেই। 

তাহলে বোর্নের কাহিনী চূড়ান্ত শেষটা মুলত হলো কোথায়?

কঠিন প্রশ্ন—তবে জেসন বোর্নের চরিত্রের কাহিনী হয়তো কখনো শেষ হবে না। চলতি সপ্তাহে, এনবিসি ইউনিভার্সাল রবার্ট লুডলামের বোর্ন এবং ট্রেডস্টোন গল্পের প্রকাশনা-বহির্ভূত সমস্ত অধিকার চিরস্থায়ীভাবে কিনে নিয়েছে।

এই 'বড়' চুক্তির ফলে বোর্ন এখন জস, জুরাসিক ওয়ার্ল্ড এবং মিনিয়নস-এর মতো ইউনিভার্সাল পরিবারের অংশ। ইউনিভার্সালের প্রেসিডেন্ট পিটার ক্রেমার বলেছেন, 'ভবিষ্যতেও নতুন নতুন গল্পের মাধ্যমে বোর্নের জগৎ দর্শকের কাছে পৌঁছে যাবে।'

কোনো ফ্র্যাঞ্চাইজির যদি নতুন অনুপ্রেরণার প্রয়োজন হয়, তবে সেটি বোর্ন। প্রথম তিনটি সিনেমা নিঃসন্দেহে অসামান্য হলেও এরপরের সিনেমাগুলোতে কিছুটা উত্থান-পতন দেখা যায়। 

ম্যাট ডেমন দ্য বোর্ন আইডেন্টিটি-তে। ছবি: এপি

২০১২ সালের দ্য বোর্ন লিগ্যাসি–তে ম্যাট ডেমন ছিলেন না, এবং সেই সময়ে যেন পৃথিবীর সব ফ্র্যাঞ্চাইজিই জেরেমি রেননারকে নতুন মুখ হিসেবে আনার চেষ্টা করছিল। ২০১৬ সালের জেসন বোর্ন-এ পল গ্রিনগ্রাস ও ম্যাট ডেমন বোর্নকে একটু চটুল 'নাইটক্লাব বাউন্সার'এর মতো দেখানোর চেষ্টা করেছিলেন। আর ট্রেডস্টোন-এ বোর্নকে তো পুরোপুরি বাদ দিয়ে এক সিজনের পরই সিরিজটি বন্ধ হয়ে যায়।

যদিও ফ্র্যাঞ্চাইজির গত কয়েক দশক কিছুটা অস্থির ছিল, তবুও মনে রাখা জরুরি যে শুরুতে বোর্ন কতটা প্রভাবশালী ছিল। ২০০২ সালে দ্য বোর্ন আইডেন্টিটি মুক্তির সঙ্গে সঙ্গে এর বাস্তবসম্মত অ্যাকশন অন্যান্য একই ধরনের সিনেমাগুলোকে হালকা ও পুরনো মনে করিয়ে দিয়েছিল, এমনকি আয়ের দিক থেকে বোর্নকে দুই গুণে ছাড়িয়ে যাওয়া জেমস বন্ডের ডাই অ্যানাদার ডে-কেও। 

এখন চলছে ম্যাট ডেমনকে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা। জো বার্টনের একটি স্ক্রিপ্ট লেখা হয়েছে, তবে তা এখনও অনুমোদিত হয়নি। 

তবুও চরিত্রের সম্ভাবনা সীমাহীন। রবার্ট লাডলম ২০০১ সালে মারা যাওয়ার আগে তিনটি বোর্ন বই লিখেছিলেন, এরপর অন্যান্য লেখকের হাত ধরে আরও অনেক বই প্রকাশিত হয়েছে। হতে পারে এই বইগুলোর—যেমন ২০০৯ সালের দ্য বোর্ন ডিসেপশন, ২০১৬ সালের দ্য বর্ন এনিগমা, ২০২৫ সালের দ্য বোর্ন ভেনডেটা বা আগামী দ্য বোর্ন রিভেঞ্জ—কাহিনী সিনেমায় রূপান্তরিত হবে। এত বই থাকায়, বোর্নকে নতুনভাবে, তরুণ অভিনেতার মাধ্যমে শুরু করতে হতে পারে সব কাহিনী নির্মাণের জন্য।

সবচেয়ে জরুরি বিষয় হলো বর্তমান চলচ্চিত্র প্রেক্ষাপটে জেসন বোর্নের জন্য স্থায়ী জায়গা নিশ্চিত করা। বোর্ন ট্রায়োলজি শেষ হওয়ার পর থেকে জেমস বন্ড জেফ বেজোসের কাছে বিক্রি হয়েছে, এমসিইউ উদ্ভব ঘটিয়েছে, বাজার দখল করেছে, কিন্তু ধীরে ধীরে তার একই ভারী বিষয়বস্তুর কারণে দর্শক ক্লান্তও বটে।  

দীর্ঘ সময়ের জন্য অ্যাকশন ব্লকবাস্টারের মূল আকর্ষণ ছিল মিশন: ইম্পসিবল, কিন্তু শেষ পর্যন্ত তাও পুরোপুরি সফল হয়নি।

সিনেমার অ্যাকশন জগৎ এখন অনেকটাই স্থবির। আমরা আবার সেই অবস্থায় ফিরে এসেছি যেখানে শতাব্দীর শুরুতে ছিলাম। নতুন কিছু নিয়ে আসা এবং খেলার নিয়ম বদলানো জেসন বোর্ন একবার ইতিমধ্যেই করেছেন। যদি তিনি অবসর থেকে ফিরে এসে আবার তা করতে পারেন, তবে বিনিয়োগটি পুরোপুরিই সার্থক।

Related Topics

টপ নিউজ

জেসন বোর্ন / জেমস বন্ড / দ্য বোর্ন আলটিমেটাম / ট্রেডস্টোন / ইউনিভার্সাল / ম্যাট ডেমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লিখছেন 'পিকি ব্লাইন্ডার্স' নির্মাতা স্টিভেন নাইট
  • জেমস বন্ডের নতুন পরিচালক হিসেবে ডেনিস ভিলেনিউভের নাম ঘোষণা
  • পরবর্তী জেমস বন্ড ব্রিটিশ হওয়া উচিত: সাবেক তারকা পিয়ার্স ব্রসনান 
  • কে হবেন নতুন জেমস বন্ড? অ্যামাজন স্বত্ব কিনে নেয়ার পর চলছে জোর গুজব

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net