Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নওগাঁয় ছাত্রনেতাদের দখলে থাকা সরকারি জমি ৭ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 05:30 pm
Last modified: 14 August, 2025, 06:02 pm

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

নওগাঁয় ছাত্রনেতাদের দখলে থাকা সরকারি জমি ৭ দিনের মধ্যে উদ্ধারের নির্দেশ

আদালত একইসঙ্গে সওজের মূল্যবান এই জমি দখলের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 05:30 pm
Last modified: 14 August, 2025, 06:02 pm
ছবি: টিবিএস

নওগাঁর মান্দায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বেদখল হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের জমি সাত দিনের মধ্যে উদ্ধার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মান্দার আমলী আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

তিনি 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড'-এর অনলাইন সংস্করণে প্রকাশিত 'নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ' শিরোনামের প্রতিবেদন নজরে আসার কথা উল্লেখ করেন।

আদালত একইসঙ্গে সওজের মূল্যবান এই জমি দখলের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন।

নওগাঁয় সরকারি জমি দখল করে তিন ছাত্রনেতার রেস্টুরেন্ট, সাবেক ইউএনওর সম্পৃক্ততার অভিযোগ

আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) 'দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড'সহ আরেকটি অনলাইন নিউজ পোর্টালে নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর ফেরিঘাট ব্রিজসংলগ্ন এলাকায় সওজের প্রায় এক কোটি টাকা মূল্যের জমি দখলের খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মান্দার সাবেক ইউএনও শাহ আলম মিয়ার সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় তিন নেতা সেখানে রেস্তোরাঁ নির্মাণ করেছেন। এটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০০৩-এর ১১ ও ১৬ ধারার স্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১৯০(১)(সি) ধারা অনুযায়ী বিচারকের এই অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার রয়েছে।

সেই ক্ষমতাবলে বিচারক আগামী সাত কর্মদিবসের মধ্যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জমিটি উদ্ধার করে সওজ নওগাঁর নির্বাহী প্রকৌশলীর কাছে বুঝিয়ে দিতে নওগাঁ জেলা প্রশাসককে নির্দেশ দেন।

মান্দা আমলী আদালত-২ এর বেঞ্চ সহকারী আবু হাসানাত নয়ন বলেন, 'সওজের কোটি টাকার জমি দখলের পেছনে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিলের পর আদালত প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেবেন।'

Related Topics

টপ নিউজ

নওগাঁ / জমি দখল / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / সওজ / আদালত / জমি উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net