Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
সুইজারল্যান্ডে বেপরোয়া গাড়ি চালিয়ে গতিসীমা লঙ্ঘন, চালককে ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা

আন্তর্জাতিক

সিএনএন
14 August, 2025, 11:15 am
Last modified: 14 August, 2025, 11:27 am

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

সুইজারল্যান্ডে বেপরোয়া গাড়ি চালিয়ে গতিসীমা লঙ্ঘন, চালককে ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা

সুইজারল্যান্ডে আইন ভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা নির্ধারণ করা হয় ব্যক্তির আয়, সম্পদ বা আর্থিক অবস্থার ভিত্তিতে। সে অনুযায়ী, বিত্তশীল অপরাধীদের জন্য সাধারণ মানুষের তুলনায় অধিক জরিমানা ধার্য করা হয়। 
সিএনএন
14 August, 2025, 11:15 am
Last modified: 14 August, 2025, 11:27 am
সুইজারল্যান্ডের লোজান থেকে ইভারডন পর্যন্ত এ১ মহাসড়কে গতিসীমা লঙ্ঘনের কারণে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের সংখ্যা দেখানো ভো ক্যান্টন পুলিশের একটি সাইনবোর্ড।ছবি: এপি

সুইজারল্যান্ডের লোজান শহরে গাড়ি চালানোর সময় এক চালক গতিসীমার চেয়ে ঘণ্টায় ২৭ কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানোয় তার ওপর জরিমানা হতে পারে সর্বোচ্চ ৯০হাজার সুইস ফ্র্যাঙ্ক , যা কিনা প্রায় ১ লাখ ১০হাজার ডলার! 

যদিও তার পক্ষে এই জরিমানা বহন করা কোনও ব্যাপারই না। সুইস সংবাদপত্র '২৪ আওয়ার' অনুযায়ী, যদিও সে চালককে শনাক্ত করা যায়নি, তবে তিনি ফরাসি নাগরিক এবং সুইস অর্থনৈতিক সাপ্তাহিক 'বিলান'-এর তালিকায় দেশটির ৩০০ সমৃদ্ধ ব্যক্তির একজন। ইতোমধ্যেই তার নাম অপরাধীদের রেকর্ডে আছে। 

তবে গতিসীমা লঙ্ঘনের জন্য এত মোটা অঙ্কের জরিমানা হওয়ার কারণ কী? 

সুইজারল্যান্ডের আইন অনুযায়ী, আইন ভঙ্গের শাস্তি হিসেবে জরিমানা নির্ধারণ করা হয় ব্যক্তির আয়, সম্পদ বা আর্থিক অবস্থার ভিত্তিতে। সে অনুযায়ী, বিত্তশীল অপরাধীদের জন্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি জরিমানা ধার্য করা হয়। 

পুলিশের স্বয়ংক্রিয় রাডার চালককে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গতিসীমায় ৭৭ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি রেকর্ড করতে দেখেছে। এরপরই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা হিসাব করা হয়।

তবে ভো ক্যান্টনের পাবলিক প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভিনসেন্ট ডেরুয়ান্ড জানান, অভিযুক্ত চালক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেননি। 

এক্ষেত্রে, অবশ্য সুইসরা একা নয়। জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া এবং নর্ডিক দেশগুলোতেও আর্থিক জরিমানা নির্ধারণ করা হয় 'অপরাধীর ব্যক্তিগত ও অর্থনৈতিক অবস্থার' ভিত্তিতে। 

২০১০ সালে, পূর্বাঞ্চলীয় স্ট. গ্যালেন ক্যান্টনের এক ফেরারি চালক গতিসীমা লঙ্ঘনের জন্য প্রায় ২ লাখ ৯০হাজার ডলারের জরিমানা পেয়েছিলেন।

তখন সুইস নিরাপত্তা সংস্থা 'রোড ক্রস' জানায়, আগে সাধারণত ধনী চালকদের ওপর হালকা শাস্তি আরোপ করা হতো। তবে তিন বছর আগে ভোটারদের পক্ষে একটি দণ্ডসংক্রান্ত আইন সংস্কার পাস হওয়ায় নতুন নিয়ম চালু হয়। 

এই নিয়ম অনুযায়ী, বিচারকরা ব্যক্তির আয় ও সম্পদের ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ জরিমানা দিতে পারেন, যেমন—গতিসীমা অতিক্রম বা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে।

আজকের নিয়ম অনুযায়ী,  দারিদ্র্যগ্রস্ত বা অল্প আয়ের কেউ জরিমানার বদলে এক রাত কারাগারে কাটাতে পারেন, আর দেশের সবচেয়ে ধনী চালক প্রায় লাখ লাখ সুইস ফ্র্যাঙ্ক জরিমানার মুখোমুখি হতে পারেন।

সুইজারল্যান্ডের ভো ক্যান্টনের একটি আদালত সম্প্রতি সিদ্ধান্ত দিয়েছে, কোনও বিত্তবান ব্যক্তি আইন ভঙ্গ করলে প্রথমে তিনি ১০হাজার সুইস ফ্র্যাঙ্ক (প্রায় ১২ হাজার ৩০০ ডলার) জরিমানা পরিশোধ করবেন। আগামী তিন বছরের মধ্যে অপরাধের পুনরাবৃত্তি হলে আরও ৮০ হাজার ফ্রাঙ্ক জরিমানা হতে পারে। 

Related Topics

টপ নিউজ

সুইজারল্যান্ড / বেপরোয়া গাড়ি চালানো / গতিসীমা লঙ্ঘন / জরিমানা / সড়ক আইন ভঙ্গ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যা
  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • চট্টগ্রামে বন্ধ ফিলিং স্টেশনে মিলল ৮ হাজার লিটার জ্বালানি তেলের মজুত, ১ লাখ টাকা জরিমানা
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net