Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
সব সমালোচনার জন্য প্রস্তুত তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2021, 12:15 am
Last modified: 20 January, 2021, 12:22 am

Related News

  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

সব সমালোচনার জন্য প্রস্তুত তামিম

সমালোচনার জন্য প্রস্তুত থাকার কথা বললেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করতেই তামিম যেন মেজাজ হারালেন। এ বিষয়ে ব্যাখ্যায় না গিয়ে রেকর্ড ঘেটে দেখতে বলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
20 January, 2021, 12:15 am
Last modified: 20 January, 2021, 12:22 am

মাঠের পারফরম্যান্সে প্রশংসিত হন ক্রিকেটাররা। ব্যর্থতায় সামলাতে হয় সমালোচনার ঝড়ও। কেউ সমালোচনা সামলে সামনে পাড়ান, আবার কেউ সমালোচনা গায়ে মাখিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশ দলে সবচেয়ে বেশি সমালোচিত ক্রিকেটারের তালিকা করলে সেখানে অবধারিতভাবেই নাম থাকবে তামিম ইকবালের। 

অভিজ্ঞ এই ওপেনারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা সব সময়ের। প্রায় প্রতি ম্যাচ শেষেই স্ট্রাইট রেট নিয়ে সমালোচনার ঝাল হজম করতে হয় তামিমকে। বাংলাদেশ ওপেনারকে নিয়ে নতুন সমালোচনার উপকরণ অধিনায়কত্ব। বাংলাদেশ দায়িত্ব পালনের আগেই অধিনায়ক তামিমের কার্যকারিতা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে।

সমালোচনায় তামিমকে ছোঁয়। একটু পেছনে তাকালেই তার প্রমাণ মিলবে। গত বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় তামিমকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তার ভেরিফাইড ফেসবুক পেজে ঝাঁপিয়ে পড়েন ক্রিকেট ভক্তরা। এই সমালোচনা হজম করতে পারেননি তামিম। বন্ধ করে দেন ফেসবুক পেজ। 

তামিম এখন অধিনায়ক। এবার সমালোচনায় আবেগতাড়িত হলে এর প্রভাব পড়তে পারে দলেও। নতুন অধ্যায়ে কেমন রূপে দেখা যাবে তামিমকে? প্রথম ওয়ানডের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক জানালেন, সব ধরনের সমালোচনা শুনতে প্রস্তুত আছেন তিনি। প্রস্তুত প্রশংসা শুনতেও।    

তামিম বলেন, 'যতো সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটার শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কি। কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। আপনি যখন অধিনায়কের দায়িত্বটি গ্রহণ করেছেন, তখন এটার সঙ্গে অনেক কিছু আসবে।'

'সমালোচনা আসবে, প্রতিক্রিয়াও আসবে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা। কাল থেকে সামনে এগিয়ে যেতে মুখিয়ে আছি। কিন্তু আজ থেকে তিন-চার মাস বা এক বছর পর আমি কীভাবে রিয়েক্ট করি, সেটাও দেখার বিষয়। এমনও হতে পারে যে দল খুব ভালো খেলছে কিন্তু আমি উপভোগ করতে পারছি না। তখন সিদ্ধান্তটা আমি অন্যভাবে নিতে পারি। আমি সমালোচনার জন্য প্রস্তুত, প্রশংসার জন্যও। কারণ আমি রোমাঞ্চিত।' যোগ করেন তামিম।

সমালোচনার জন্য প্রস্তুত থাকার কথা বললেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করতেই তামিম যেন মেজাজ হারালেন। বাঁহাতি ওপেনার বলেন, 'প্রতিটা সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কী করি আমি তা বলব না। সবচেয়ে ভালো হবে যদি পরিসংখ্যান ঘেটে দেখেন। একই প্রশ্নের উত্তর দিতে আমি খুব বেশি উপভোগ করি না। এটার উত্তর আমি অনেকবার দিয়েছি। পরিসংখ্যান দেখলে আমার কী অবস্থা, এতদিন ধরে কী করেছি, উত্তর পেয়ে যাবেন।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়ানডে অধিনায়ক / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net