Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ফ্রান্সের শেষ সংবাদপত্র বিক্রেতাকে ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা দিচ্ছেন তারই পুরনো ক্রেতা, প্রেসিডেন্ট মাখোঁ

আন্তর্জাতিক

বিবিসি
10 August, 2025, 11:30 am
Last modified: 10 August, 2025, 11:30 am

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে

ফ্রান্সের শেষ সংবাদপত্র বিক্রেতাকে ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা দিচ্ছেন তারই পুরনো ক্রেতা, প্রেসিডেন্ট মাখোঁ

আগামী মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, যিনি ছাত্রজীবনে তার কাছ থেকেই সংবাদপত্র কিনতেন—আলি আকবরকে দেশটির অন্যতম শীর্ষ সম্মান ‘অর্ডার অব মেরিট’ পদকে ভূষিত করবেন।
বিবিসি
10 August, 2025, 11:30 am
Last modified: 10 August, 2025, 11:30 am
৭২ বছর বয়সী পঞ্চাশ বছর ধরে সংবাদপত্র বিক্রি করে আসছেন। ছবি: বিবিসি

প্যারিসের লেফট ব্যাংকের রাস্তায় টানা ৫০ বছরের বেশি সময় ধরে হাঁটছেন আলি আকবর। হাতে খবরের কাগজ, ঠোঁটে তাজা শিরোনাম। ফ্রান্সের শেষ হকার তিনি—হয়তো ইউরোপেরও।

এবার ফরাসি সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মানিত হতে যাচ্ছেন তিনি। আগামী মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ—যিনি ছাত্রজীবনে তার কাছ থেকেই সংবাদপত্র কিনতেন—তাকে দেশটির অন্যতম শীর্ষ সম্মান 'অর্ডার অব মেরিট' পদকে ভূষিত করবেন।

আলি আকবর বলেন, '১৯৭৩ সালে যখন এখানে শুরু করি, তখন প্যারিসে ৩৫–৪০ জন ফেরিওয়ালা ছিল। এখন আমি একা।'

তার কণ্ঠে খানিক হতাশা,'এটা খুবই হতাশাজনক হয়ে গেছে। এখন সবকিছুই ডিজিটাল। মানুষ কেবল তাদের ফোনেই খবর দেখতে চায়।'

বর্তমানে প্যারিসের নান্দনিক সাঁ-জেরমাঁ এলাকার ক্যাফেগুলোতে ঘুরে বেড়িয়ে আলি আকবর আশা করেন দিনে সর্বোচ্চ ৩০ কপি লে মোঁদ বিক্রি হবে। বিক্রির অর্ধেক মূল্য তিনি নিজের কাছে রাখেন, তবে অবিক্রীত কাগজ ফেরত দেওয়ার সুযোগ নেই।

ইন্টারনেট আসার আগে বিকেলবেলায় প্রথম ঘণ্টাতেই তিনি ৮০ কপি বিক্রি করে ফেলতেন।

ইন্টারনেট আসার আগে দিনগুলোর তুলনায় অনেক সংবাদপত্র বেচা-কেনা কম। ছবি: রয়টার্স

'আগে মানুষ আমার চারপাশে ভিড় করত কাগজ কেনার জন্য। এখন আমাকে গ্রাহকের পেছনে ছুটতে হয়, যেন একটা কপি বিক্রি করতে পারি,' বলেন তিনি।

তবে ব্যবসার এই পতন আলি আকবরকে তেমন ভাবায় না। তিনি বলেন, কেবল কাজের আনন্দের জন্যই তিনি চালিয়ে যাচ্ছেন।

'আমি স্বাধীন। এই কাজে আমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করি—কেউ আমাকে নির্দেশ দেয় না। সেই কারণেই আমি এটা করি।'

৭২ বছর বয়সী প্রাণবন্ত এই মানুষটিকে এলাকাবাসী চেনেন ও ভালোবাসেন। এক নারী বলেন, 'আমি প্রথম এখানে এসেছিলাম ষাটের দশকে, আলির সঙ্গেই বড় হয়েছি। সে আমার ভাইয়ের মতো।' অন্য এক নারী বলেন, 'সে সবার সঙ্গে পরিচিত। আর ভীষণ মজার মানুষ।'

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্ম নেওয়া আলি আকবর ষাটের দশকের শেষ দিকে ইউরোপে আসেন। প্রথমে পৌঁছান আমস্টারডামে, যেখানে একটি ক্রুজ জাহাজে কাজ পান।

১৯৭২ সালে সেই জাহাজ ফ্রান্সের রুয়ান শহরে আসে। এক বছর পর তিনি প্যারিসে চলে আসেন। আশির দশকে তিনি ফরাসি কাগজপত্র হাতে পান।

৭২ বছর বয়সী প্রাণবন্ত এই মানুষটিকে এলাকাবাসী চেনেন ও ভালোবাসেন। ছবি: রয়টার্স

একসময়ের জ্ঞানী ব্যক্তিত্বদের আড্ডাখানা সাঁ-জেরমাঁ এলাকায় তিনি অনেক লেখক ও তারকার সঙ্গে দেখা করেছেন। ব্রাসেরি লিপে একবার এলটন জন তাকে দুধ-চা খাওয়ান। সায়েন্স-পো বিশ্ববিদ্যালয়ের সামনে পত্রিকা বিক্রি করতে গিয়ে তিনি বহু প্রজন্মের ভবিষ্যৎ রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হন—যাদের একজন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

'এখন আর আগের মতো পরিবেশ নেই,' আক্ষেপ করে বলেন তিনি। 'তখন চারদিকে প্রকাশক, লেখক, অভিনেতা, সঙ্গীতশিল্পী—সবাই ছিল। জায়গাটার প্রাণ ছিল। এখন কেবল প্রাণহীন পর্যটকের শহর,' তিনি বলেন—তবে হাসি মুখেই।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / সংবাদপত্র / হকার / আলি আকবর / ফরাসি প্রেসিডেন্ট / ইমানুয়েল মাখোঁ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত আরও বেশ কয়েকজন: মাখোঁ
  • সংবাদপত্রে ঈদের ছুটি ৫দিন
  • ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত
  • নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিশ্রুতি চায় সিপিজে

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net