Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করবে ইতালি, চূড়ান্ত অনুমোদন

আন্তর্জাতিক

বিবিসি
07 August, 2025, 12:15 pm
Last modified: 07 August, 2025, 12:40 pm

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে
  • টাকা দিলেই বসনিয়ায় নিরস্ত্র বেসামরিক মানুষদের ‘শিকার’ করতে পারতেন পর্যটকরা; ‘স্নাইপার সাফারি’র তদন্তে ইতালি

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করবে ইতালি, চূড়ান্ত অনুমোদন

বিবিসি
07 August, 2025, 12:15 pm
Last modified: 07 August, 2025, 12:40 pm
ছবি: স্ট্রেটো ডেল মেসিনা

১৫.৬ বিলিয়ন ডলার ব্যয়ে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালি সরকার। এই সেতুটি ইতালির মূল ভূখণ্ডের ক্যালাব্রিয়া অঞ্চলের সঙ্গে সিসিলি দ্বীপকে যুক্ত করবে।

ডিজাইনারদের দাবি, ভূমধ্যসাগরের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত হলেও সেতুটি যেকোনো ভূমিকম্পের ধাক্কা সহ্য করে টিকে থাকতে পারবে। 

মেসিনা সেতু প্রকল্প চালুর জন্য ইতালির কর্মকর্তাদের নতুন প্রচেষ্টা এটি। এর আগেও অনেকে চেষ্টা করেছেন, কিন্তু ব্যয়, পরিবেশগত ক্ষতি, নিরাপত্তা বা মাফিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ উদ্বেগে নানা সময়ে পরিকল্পনাগুলো বাতিল হয়ে গেছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্বীকার করেছেন, সর্বশেষ এই প্রকল্প অনুমোদন সহজ ছিল না। তবে বুধবার তিনি বলেন, তিনি একে 'ইতালির বর্তমান ও ভবিষ্যতের জন্য বিনিয়োগ' হিসেবে দেখছেন।

চূড়ান্ত প্রকল্প অনুযায়ী, মেসিনা প্রণালীর উপর নির্মিতব্য এই সেতুর দৈর্ঘ্য ৩.৩ কিলোমিটার। সেতুটি ৪০০ মিটার উঁচু টাওয়ারের মধ্যে বিস্তৃত থাকবে। এর মাঝখানে দুটি রেললাইন ও দুপাশে তিনটি করে যান চলাচলের লেন থাকবে।

রোম এই সেতুকে সামরিক ব্যয় হিসাবে শ্রেণিবদ্ধ করার আশা করছে। উদ্দেশ্য, প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের যে ন্যাটো-লক্ষ্যমাত্রা রয়েছে, তাতে এটি অন্তর্ভুক্ত করা।

পরিবহন মন্ত্রী ও মেলোনির জোট সরকারের শরিক দল লেগা পার্টির নেতা মাত্তেও সালভিনি এই মাইলফলককে স্বাগত জানিয়ে বলেন, ২০৩২ থেকে ২০৩৩ সালের মধ্যে সেতুটির কাজ সম্পন্ন করাই তাদের লক্ষ্য।

তিনি আরও দাবি করেন, এই সেতু বছরে ১ লাখ ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে। উল্লেখ্য, সিসিলি ও ক্যালাব্রিয়া ইউরোপের অন্যতম দরিদ্র দুই অঞ্চল।

তবে এই প্রকল্পকে ইতালির নিরীক্ষা আদালত এবং জাতীয় ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যায়ের পরিবেশ সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুমোদন পেতে হবে।

প্রণালীর দুই পাশে বসবাসরত যেসব স্থানীয় বাসিন্দার সম্পত্তি অধিগ্রহণ করা হতে পারে, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। স্থানীয়রা আইনগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবে, যার ফলে সেতু নির্মাণ বিলম্বিত বা পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।

এ সেতুর নির্মাণকাজ আটকে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে। ৫০ বছরেরও বেশি সময় আগে এর প্রথম পরিকল্পনা তৈরির পর থেকে নানা কারণে বিভিন্ন ধারণা বাতিল করতে হয়েছে; দীর্ঘদিন ধরে কঠোর বিরোধিতার মুখে পড়েছে এ সেতু।

এর মধ্যে অন্যতম একটি উদ্বেগ ছিল, করদাতাদের বিপুল পরিমাণ অর্থ সিসিলি ও ক্যালাব্রিয়ার মাফিয়া গোষ্ঠীগুলো আত্মসাৎ করে নেবে। দক্ষিণ ইতালির রাজনীতি ও সমাজে এসব গোষ্ঠীর ব্যাপক প্রভাব রয়েছে।

বুধবার স্থানীয় রাজনীতিবিদরা সরকারের এই সিদ্ধান্তে তাদের অসন্তোষ পুনর্ব্যক্ত করেন। 

ক্যালাব্রিয়ার তীরে যেখানে সেতুটি নির্মিত হবে, তার নিকটবর্তী ভিলা সান জিওভান্নি শহরের মেয়র জিউসি কামিনিত্তি বলেন, তার শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

এই সেতু নির্মাণের বিরুদ্ধে অবস্থান নেওয়া স্থানীয় গোষ্ঠীগুলো আরও বলছে, এটি নির্মাণে প্রতিদিন লাখ লাখ লিটার পানি ব্যবহার করা হবে, অথচ সিসিলি ও ক্যালাব্রিয়া উভয় অঞ্চলই নিয়মিত খরায় ভোগে।

বর্তমানে প্রণালী পারাপারের একমাত্র উপায় হলো ট্রেনের বগিগুলোকে ফেরিতে তুলে সমুদ্র পার করা। এতে আধঘণ্টা সময় লাগে।
 

Related Topics

টপ নিউজ

ইতালি / ঝুলন্ত সেতু / দীর্ঘতম ঝুলন্ত সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে
  • টাকা দিলেই বসনিয়ায় নিরস্ত্র বেসামরিক মানুষদের ‘শিকার’ করতে পারতেন পর্যটকরা; ‘স্নাইপার সাফারি’র তদন্তে ইতালি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net