Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ইতালির

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
28 August, 2026, 02:15 pm
Last modified: 28 August, 2026, 02:14 pm

Related News

  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কারাগারের চাপ কমাতে প্রায় ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটতে পাঠাবে ইতালি
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ইতালির

দ্য টেলিগ্রাফ
28 August, 2026, 02:15 pm
Last modified: 28 August, 2026, 02:14 pm

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: এএফপি

ইতালির স্কুলগুলোর শ্রেণিকক্ষে অভিবাসী শিশুর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছে জর্জিয়া মেলোনির সরকার।

প্রস্তাবটি উত্থাপন করেছেন ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা। স্কুলে মেয়ে শিক্ষার্থীদের বোরখা পরার ওপরও নিষেধাজ্ঞা জারি করতে চান তিনি।

অভিবাসীদেরকে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের নিজস্ব গণ্ডির মধ্যে আটকে থেকে সাংস্কৃতিক বিচ্ছিন্নতা (কালচারাল ঘেটো) তৈরি হওয়া রুখতে বেশ কিছু পদক্ষেপের কথা ভাবছে দেশটির রক্ষণশীল জোট সরকার। তারই অংশ হিসেবে অভিবাসী শিশুদের মা-বাবার জন্য ইতালিয়ান ভাষা শেখার ক্লাস বাধ্যতামূলক করতে চায় ইতালির সরকার।

সন্তানদের স্কুলে না পাঠালে অভিভাবকদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে এবং দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইতালির শিক্ষামন্ত্রী বলেন, 'শ্রেণিকক্ষে বিদেশি শিশুদের অনুপাত মাত্রাতিরিক্ত না হওয়াটা জরুরি। কারণ তাদের সংখ্যা বেশি হলে তাদের পক্ষে ইতালীয় ভাষা এবং আমাদের সমাজের মূল্যবোধ শেখা কঠিন হয়ে পড়ে।'

তিনি আরও বলেন, 'যেসব শিশু স্কুলে ভালো ফল করতে পারছে না, তাদের মা-বাবার জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার প্রস্তাব তুলব আমি।'

তবে এই নতুন নিয়ম গৃহীত হলে তা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

ভালদিতারা বলেন, যেসব অভিবাসী পরিবারে ইতালীয় ভাষা তেমন বলা হয় না, সেসব পরিবারের শিশুরা স্কুলে যা সেখে, বাড়ি ফিরে তা যাওয়ার ঝুঁকি তৈরি হয়।  'অভিভাবকদের আমাদের ভাষা জানা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা জরুরি। অথচ এটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বিদেশি শিশুদের অনেক অভিভাবকই স্কুলে আসেন না।'

তিনি জানান, ইতালিয়ান শিশুদের মধ্যে স্কুলে অনুপস্থিতির হার মাত্র ৬ শতাংশ হলেও, অভিবাসী শিশুদের ক্ষেত্রে এই হার ২৬ শতাংশ।

ভালদিতারা বলেন, আগামী শরতে শিক্ষক, শ্রমিক ইউনিয়ন, ছাত্র পরিষদ ও রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ইতালি অভিবাসীদের 'স্বাগত জানায়', তবে তাদেরও দেশটির 'স্বকীয়তা ও মূল্যবোধ' বুঝতে হবে।

গত কয়েক দশকের অভিবাসনে ইতালির জনবিন্যাসে পরিবর্তন এসেছে। মূলত শ্বেতাঙ্গ ও স্থানীয় জনগোষ্ঠীর দেশ থেকে ইতালি এখন ফ্রান্স বা যুক্তরাজ্যের মতো বহুসংস্কৃতির সমাজে রূপ নিয়েছে।

বর্তমানে ইতালির স্কুলগুলোতে প্রায় ৯ লাখ ৩০ হাজার অ-ইতালীয় শিশু পড়াশোনা করছে, যা মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ। দুই দশক আগেও এই হার ছিল ৩.৫ শতাংশ। 

কিছু কিছু স্কুলে এই হার আরও বেশি—বিশেষ করে উত্তরাঞ্চলে, যেখানে তুলনামূলকভাবে সমৃদ্ধ অর্থনীতি অধিকসংখ্যক অভিবাসী পরিবারকে আকৃষ্ট করে।

অভিবাসী শিশুদের প্রায় ৪৩ শতাংশ এসেছে মূলত ইউরোপের রোমানিয়া, আলবেনিয়া, ইউক্রেন ও মলদোভা থেকে। প্রায় ৩২ শতাংশ এসেছে মরক্কো, মিশর, তিউনিসিয়া, নাইজেরিয়া ও সেনেগালের মতো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে।

এক-পঞ্চমাংশ এসেছে এশিয়া থেকে—মূলত বাংলাদেশ, চীন, ভারত, ফিলিপাইন ও পাকিস্তান থেকে। ৮ শতাংশের সামান্য বেশি এসেছে লাতিন আমেরিকা, মূলত ইকুয়েডর ও পেরু থেকে থেকে।

তবে যেসব অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাবেন না, তাদের কারাদণ্ড দেওয়ার প্রস্তাবটিকে 'অদূরদর্শী' বলে সমালোচনা করেছে শিক্ষকদের ইউনিয়ন এফএলসি-সিজিআইএল।

এ ইউনিয়ন বলেছে, 'অভিবাসী শিশুদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা কোনোভাবেই সমাজে একীভূতকরণের পদক্ষেপ নয়। এটি আদেশের মাধ্যমে চাপিয়ে দেওয়া এক ধরনের শাস্তি, যা ঠিক বিপরীত পরিণতি ডেকে আনার ঝুঁকি তৈরি করে। বাধ্যতামূলক করা হলে তা পরিবারগুলোকে স্কুলের কাছাকাছি নিয়ে আসবে না, বরং তাদের কেবল অপরাধী হিসেবেই সাব্যস্ত করবে।'

সমালোচকরা বলছেন, অভিবাসন ও পরিচয়ের মতো বিষয়গুলোতে ইতালির সরকার ক্রমেই কট্টর অবস্থান নিচ্ছে। চলতি বছরের শুরুতে ইতালির সেনাবাহিনীর সাবেক বিশেষ বাহিনীর কমান্ডার রবের্তো ভান্নাচ্চির হাতে প্রতিষ্ঠিত একটি নতুন কট্টর-ডানপন্থি দলকে পেছনে ফেলার উদ্দেশ্যেই সরকার এই কৌশল নিয়েছে।

জরিপ অনুযায়ী, ভান্নাচ্চির দল ন্যাশনাল ফিউচার জাতীয় ভোটের ৭ শতাংশেরও বেশি সমর্থন পেয়েছে। এটি ক্ষমতাসীন জোটের তিন দলের অন্যতম দ্য লিগের জনপ্রিয়তার চেয়ে বেশি।

আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালনকারী ভান্নাচ্চি চলতি সপ্তাহে তার দলের ইশতেহারের আরও কিছু বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। এতে তিনি নিরাপত্তা বজায় রাখতে ইতালির শহর ও নগরগুলোর রাস্তায় সেনা মোতায়েন এবং স্কুলগুলোতে সামরিক মূল্যবোধ শেখানোর আহ্বান জানিয়েছেন।

তিনি কিশোর-কিশোরীদের জন্য পিউবার্টি ব্লকার (বয়ঃসন্ধি বিলম্বিত করার চিকিৎসাপদ্ধতি) এবং লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করার পাশাপাশি গর্ভপাতের সুযোগ সীমিত করতে চান। সমকামী যুগলদের মধ্যে সিভিল ইউনিয়ন নিষিদ্ধ এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিতর্কিত নীতি অনুসরণ করবে তার দল।

মধ্য-বামপন্থি বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা আলেসান্দ্রো জান বলেন, এই ইশতেহারটি 'প্রায় নাৎসিবাদের শামিল'।

Related Topics

টপ নিউজ

ইতালি / অভিবাসী / অভিবাসী শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কারাগারের চাপ কমাতে প্রায় ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটতে পাঠাবে ইতালি
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net