Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা

আন্তর্জাতিক

বিবিসি
07 August, 2025, 11:40 am
Last modified: 07 August, 2025, 11:43 am

Related News

  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

সমুদ্রের ৯ কিলোমিটার গভীরে বিচিত্র জগতের সন্ধান: পৌঁছায় না সূর্যের আলো, তবু প্রাণের মেলা

অনুসন্ধানে প্রথমবারের মতো গভীর সমুদ্রে অক্সিজেনের অস্তিত্ব ধরা পড়ে
বিবিসি
07 August, 2025, 11:40 am
Last modified: 07 August, 2025, 11:43 am

ছবি: আইডিএসএসই

সমুদ্রের ৯ কিলোমিটারের বেশি গভীরে গিয়ে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন অদ্ভুত ও প্রতিকূল পরিবেশে গড়ে ওঠা প্রাণের অস্তিত্ব। তারা সেখানে ঝিনুকের বিছানা, বরফের মতো দেখতে ব্যাকটেরিয়ার চাদর ও কৃমি-জাতীয় অমেরুদণ্ডী প্রাণীতে ভরা বিশাল ক্ষেত্র দেখেছেন। এসব দৃশ্য তারা ভিডিও করেছেন এবং ছবি তুলেছেন।

এই অভিযানের নেতৃত্ব দেয় চীনের অ্যাকাডেমি অভ সায়েন্সেস-এর ইনস্টিটিউট অভ ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তারা মনুষ্যচালিত একটি সাবমার্সিবলে করে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর খাদে গিয়ে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

এই অভিযানের আগে সবচেয়ে গভীর জায়গায় দেখা মেরুদণ্ডী প্রাণী ছিল একটি স্নেইলফিশ।  ২০২৩ সালে প্রায় ৮ কিলোমিটার গভীরতায় জাপানের উপকূলবর্তী এক গভীর খাদে এটিকে সাঁতার কাটতে দেখা গিয়েছিল।

এমন গভীরতাতেও প্রাণ থাকতে পারে বলে বিজ্ঞানীরা আগেই করেছিলেন। এই মিশনে অংশ নেওয়া গবেষকরা জানান, তাদের সাবমার্সিবলের জানালা দিয়ে যে বিপুলসংখ্যক প্রাণী দেখা গেছে, তা ছিল সত্যিই বিস্ময়কর।

ছবি: আইডিএসএসই

এই বৈজ্ঞানিক মিশনটি প্রায় আড়াই হাজার কিলোমিটার অঞ্চলজুড়ে পরিচালিত হয়।

এতে ৫ হাজার ৮০০ মিটার থেকে শুরু করে ৯ হাজার ৫৩৩ মিটার গভীর খাদ পর্যন্ত অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে প্রথমবারের মতো গভীর সমুদ্রে অক্সিজেনের অস্তিত্ব ধরা পড়ে, এমনকি ইতিহাসের সবচেয়ে গভীর খাদেও পাওয়া যায় প্লাস্টিকের ব্যাগ।

গবেষকরা যে সাবমার্সিবলটি ব্যবহার করেছেন, তার নাম 'ফেনদৌঝে'। এটি টানা কয়েক ঘণ্টা ১০ কিলোমিটারেরও বেশি গভীরতায় কাজ করতে পারে।

ছবি: আইডিএসএসই

এ অভিযান সম্পর্কে গবেষক দলের অন্যতম সদস্য ড. শিয়াওতং পেং বলেন, 'গভীর সমুদ্রের একজন বিজ্ঞানী হিসেবে এমন জায়গায় যাওয়া সত্যিই রোমাঞ্চকর। নতুন কিছু আবিষ্কারের জন্য এটি দারুণ সুযোগ। আর আমরা যা দেখেছি, তা এক কথায় ছিল অসাধারণ।'

বিজ্ঞানীরা যেসব দৃশ্য ধারণ করেছেন, তাতে দেখা যাচ্ছে, সমুদ্রের তলায় বিস্তীর্ণ এলাকাজুড়ে বিভিন্ন প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর আধিপত্যে গড়ে উঠেছে এক অদ্ভুত জীববৈচিত্র্য। এই প্রাণীরা পুরোপুরি অন্ধকারে ও প্রচণ্ড চাপে বাস করে।

সেখানে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না, তাই এসব প্রাণী শক্তি সংগ্রহ করে সমুদ্র তলদেশ থেকে নির্গত রাসায়নিক উপাদান থেকে। পৃথিবীর ভূত্বকের ফাটল বা চিড় দিয়ে বেরিয়ে আসে হাইড্রোজেন সালফাইড ও মিথেন। এসব উপাদান থেকেই তারা শক্তি উৎপন্ন করে বেঁচে থাকে।

ছবি: আইডিএসএসই

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন কিছু প্রজাতি আবিষ্কার করেছেন যেগুলো আগে কখনও দেখা যায়নি। ভবিষ্যতের গবেষণায় তারা জানতে চান এসব প্রাণী কীভাবে এই রাসায়নিক উপাদানগুলোকে শক্তিতে রূপান্তর করে। এ ধরনের রাসায়নিক-নির্ভর প্রাণীদের 'কেমোসিনথেটিক' প্রাণী বলা হয়।

গবেষকদের মতে, এই প্রাণীসমূহ খুব একটা বিরল নয়। বরং সমুদ্রের গভীর জলে হয়তো তারা বিস্তীর্ণ অঞ্চলজুড়েই ছড়িয়ে আছে। স্কটল্যান্ডের মেরিন সায়েন্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ বিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু সুইটম্যান বলেন, 'এই আবিষ্কার দেখায়, মিথেন-নির্ভর বড় বড় বাস্তুতন্ত্র হয়তো সমুদ্রের গভীরতম অংশেও রয়েছে।'

Related Topics

টপ নিউজ

গভীর সমুদ্র / সামুদ্রিক প্রাণী / জীববৈচিত্র্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • পাখি কি কেবলই সংরক্ষণের বিষয়, নাকি প্রয়োজন আমাদের সহমর্মিতা?
  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরের কিছু এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net