Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
আইসিসির স্বীকৃতির স্মারক বুঝে পেলেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2021, 06:20 pm
Last modified: 17 January, 2021, 06:29 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

আইসিসির স্বীকৃতির স্মারক বুঝে পেলেন সাকিব

গত ২৭ ডিসেম্বর তিন ফরম্যাটেরই দশকসেরা একাদশ ঘোষণা করে আইসিসি। টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে না হলেও ওয়ানডে একাদশে জায়গা হয় সাকিবের। পুরুষদের তিনটি একাদশ ও মেয়েদের দুটি একাদশ মিলিয়ে মোট ৫৫ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা হয় সাকিবের।
টিবিএস রিপোর্ট
17 January, 2021, 06:20 pm
Last modified: 17 January, 2021, 06:29 pm

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশে থাকার খবর আগেই পেয়েছেন সাকিব আল হাসান। দারুণ স্বীকৃতি পেয়ে তখন উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। দশকসেরা দল ঘোষণার ২০ দিনের মাথায় আইসিসির স্মারক বুঝে পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।  

দশকসেরা একাদশের সদস্য হিসেবে আইসিসি সাকিবকে একটি ক্যাপ পাঠিয়েছে। ক্যাপের উপরে লেখা 'আইসিসি দশকসেরা ওয়ানডে একাদশ, ২০২০'। ক্যাপটি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, 'অবশেষে ক্যাপটি পেলাম।'

গত ২৭ ডিসেম্বর তিন ফরম্যাটেরই দশকসেরা একাদশ ঘোষণা করে আইসিসি। টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে না হলেও ওয়ানডে একাদশে জায়গা হয় সাকিবের। পুরুষদের তিনটি একাদশ ও মেয়েদের দুটি একাদশ মিলিয়ে মোট ৫৫ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা হয় সাকিবের।  

এই ক্যাপটিই সাকিবকে পাঠিয়েছে আইসিসি। ছবি: ফেসবুক

ভোটিংয়ের মাধ্যমে নির্বাচিত করা হয় এই একাদশ। ভোট দেন আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকরা। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবরের মধ্যকার সময়ে ওয়ানডের পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করা হয় দশকসেরা একাদশ।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার) (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশ / স্মারক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net