Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
28 July, 2025, 09:35 pm
Last modified: 28 July, 2025, 09:46 pm

Related News

  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন ট্রাম্প

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
রয়টার্স
28 July, 2025, 09:35 pm
Last modified: 28 July, 2025, 09:46 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া ৫০ দিনের আল্টিমেটাম কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, 'আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশ। আমি তাকে যে ৫০ দিনের সময় দিয়েছিলাম তা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি, কী ঘটতে যাচ্ছে তা আমি জানি।'

তবে তিনি নতুন সময়সীমা উল্লেখ করেননি।

এই মাসের শুরুতে ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ থামাতে ৫০ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন।

ট্রাম্প অভিযোগ করেন, পুতিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার পরও হামলা অব্যাহত রেখেছেন।

যুদ্ধ থামাতে ব্যর্থ হয়ে তিনি প্রকাশ্যে পুতিনের সমালোচনা করেছেন।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন তিনি।

তিনি জানান, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত সমঝোতা না হলে রাশিয়া এবং তাদের রপ্তানি পণ্যের ক্রেতা দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন।

যদিও পুতিনকে কঠোর ভাষায় সমালোচনা করলেও পূর্বের 'ভালো সম্পর্ক'-এর কারণে ট্রাম্প প্রায়ই কড়া অবস্থান না নেওয়ার কথা বলেন।

ট্রাম্প বলেন, 'আমরা অনেকবার ভেবেছিলাম সমাধান হয়ে গেছে, তারপর প্রেসিডেন্ট পুতিন আবার রকেট ছোড়েন, কিয়েভের মতো শহরে হামলা করে নার্সিং হোমে বহু মানুষকে হত্যা করেন বা এমন নানা কাজ করেন। আমার মতে এভাবে কাজ [শান্তিপ্রতিষ্ঠা] হয় না।'

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / ডোনাল্ড ট্রাম্প / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net