Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
মাইলস্টোন দুর্ঘটনায় নিখোঁজ নারীর পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত, দাফন সম্পন্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:05 pm
Last modified: 25 July, 2025, 07:11 pm

Related News

  • কেএনএফের ৪০ হাজার ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
  • অপ্রতিম হত্যা: আসামিরা কিশোর কি না তা নিশ্চিত হতে ডিএনএ টেস্টসহ ৩ দাবি মায়ের
  • রংপুরে ৪ খুন: ডিএনএ পরীক্ষার জন্য সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
  • কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • সালমান শাহ হত্যা মামলা: আসামি ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, সিআইডি

মাইলস্টোন দুর্ঘটনায় নিখোঁজ নারীর পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত, দাফন সম্পন্ন

দুর্ঘটনার পর ওই স্কুলের  তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও আফসানা প্রিয়া ওই দিন থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের চারদিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 07:05 pm
Last modified: 25 July, 2025, 07:11 pm
ছেলে আফসান ওহীর সঙ্গে আফসানা আক্তার প্রিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছেলে আনতে গিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ হওয়া আফসানা আক্তার প্রিয়ার (৩০) মরদেহের দাফন সম্পন্ন হয়েছে।

নিখোঁজের চারদিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

দুর্ঘটনার পর ওই স্কুলের  তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহী (৯) অক্ষত অবস্থায় ফিরে এলেও আফসানা প্রিয়া ওই দিন থেকে নিখোঁজ ছিলেন।

নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই  গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।

আফসানা আক্তার প্রিয়া  ও আবদুল ওহাব মৃধা দম্পতির ছেলে আফসান ওহী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে গত সোমবার সকালে স্কুলে যান। শ্রেণিকক্ষে দিয়ে তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে। বিধ্বস্ত বিমানের আগুনে মাইলস্টোন স্কুলের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকেরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।

একপর্যায়ে আফসান ওহীকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও দুর্ঘটনার পর থেকে তার মাকে পাওয়া যায়নি।

আফসানার দেবর হাসিবুল হাসান জানান, 'দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ভাবী ও তার সন্তান ওহীকে খোঁজাখুজি শুরু করি। পরে অনেক খোঁজাখুঁজির পর ওহীকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহী অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।' 

তিনি আরও জানান, 'পরে গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগম ঢাকার সিএমএইচ হাসপাতালে সিআইডির কাছে ডিএনএ নমুনা দিয়ে আসেন। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়।'

খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে মরদেহ আনতে ঢাকায় সিএমইএচ হাসপাতালে যান স্বজনেরা। ওইদিন রাতে মরদেহ মেদি আশুলাই গ্রামে পৌঁছলে রাত তিনটার দিকে দাফন সম্পন্ন হয়।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / বিমান দুর্ঘটনা / ডিএনএ টেস্ট / সিআইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • কেএনএফের ৪০ হাজার ইউনিফর্ম তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা
  • অপ্রতিম হত্যা: আসামিরা কিশোর কি না তা নিশ্চিত হতে ডিএনএ টেস্টসহ ৩ দাবি মায়ের
  • রংপুরে ৪ খুন: ডিএনএ পরীক্ষার জন্য সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
  • কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • সালমান শাহ হত্যা মামলা: আসামি ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, সিআইডি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net