Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
এনসিপির পদযাত্রা: বিদ্যালয় দুদিন বন্ধ রাখার আগের নোটিশকে এখন ‘ভুয়া’ বলছে কর্তৃপক্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 03:55 pm
Last modified: 25 July, 2025, 04:04 pm

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ

এনসিপির পদযাত্রা: বিদ্যালয় দুদিন বন্ধ রাখার আগের নোটিশকে এখন ‘ভুয়া’ বলছে কর্তৃপক্ষ

বৃহস্পতিবার দেওয়া ওই নোটিশে জানানো হয়, এনসিপির রোববারের কর্মসূচির জন্য বাইরে থেকে আসা পুলিশ সদস্যরা ওই স্কুল ভবনে অবস্থান করবেন। তাই রোববার ও সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে এবং পরীক্ষাও স্থগিত থাকবে।
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 03:55 pm
Last modified: 25 July, 2025, 04:04 pm

আগামী রোববার নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ দিন দলটি শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট মাঠে পথসভা করবে। এ উপলক্ষে জেলার নিরাপত্তা বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে নেত্রকোনা পুলিশ লাইনস স্কুলে দুই দিন ছুটি ঘোষণা করে একটি নোটিশ জারি করা হলে তা ঘিরে সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেওয়া ওই নোটিশে জানানো হয়, এনসিপির রোববারের কর্মসূচির জন্য বাইরে থেকে আসা পুলিশ সদস্যরা ওই স্কুল ভবনে অবস্থান করবেন। তাই রোববার ও সোমবার বিদ্যালয় বন্ধ থাকবে এবং পরীক্ষাও স্থগিত থাকবে। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে এবং ২৭ তারিখের পরীক্ষা ২৯ তারিখ অনুষ্ঠিত হবে।

নোটিশটি গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবকসহ যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণে কেন স্কুল ছুটি দেওয়া হলো এবং পরীক্ষাও স্থগিত করা হলো।

সমালোচনার মুখে আজ শুক্রবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ 'প্রতিবাদলিপি' নামে নতুন একটি বিবৃতি প্রকাশ করে জানায়, আগের নোটিশটি সঠিক নয় এবং তা 'ভুয়া'। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মূলত স্কুল যথারীতি খোলা থাকবে এবং নির্ধারিত সময়েই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে আগের নোটিশটি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, বিশেষ করে তাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেকের স্বাক্ষর থাকলেও আজ (২৫ জুলাই) দুপুরে তিনি দাবি করেন, ওই নোটিশ 'ফেইক' এবং সেখানে তার স্বাক্ষর ছিল না। তিনি কীভাবে সেটি প্রকাশ পেল, তাও জানেন না বলে মন্তব্য করেন।

এর আগে আজ সকালে যোগাযোগ করা হলে ফোনে তিনি বলেছিলেন, এনসিপির সমাবেশে বাড়তি পুলিশ আসবে এবং তারা পুলিশ লাইনস স্কুলে থাকবে বলেই বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, স্কুলে পুলিশ অবস্থান করবে এমন সিদ্ধান্ত থেকে বিদ্যালয় বন্ধ বা পরীক্ষা স্থগিতের কোনো বিষয় নেই। তিনি বলেন, 'এটা একেবারেই সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হতে পারে।'

তিনি আরও জানান, বাইরে থেকে আসা ৬৬ জন পুলিশ সদস্যকে নেত্রকোনা পুলিশ লাইনন্সেই রাখা হবে।

প্রসঙ্গত, এর আগেও এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে তাদের পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এবং কক্সবাজারের চকরিয়ায় এক নেতার বক্তব্য ঘিরে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে দলটির যেকোনো সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্কতা নিচ্ছে। নেত্রকোনায় রোববারের সমাবেশেও চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি রয়েছে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / এনসিপির সমাবেশ / পদযাত্রা / স্কুল বন্ধ / পুলিশ / ভুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net