গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

২০০০-০১ শিক্ষাবর্ষে রাশিয়ায় স্কুলের সংখ্যা ছিল ৬৮ হাজার ৮০৪টি, যা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯৬৫টিতে।