Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 05:30 pm
Last modified: 16 July, 2025, 08:59 pm

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

আজ বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এছাড়াও আশুলিয়ার জিরানি এলাকায় বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। 
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 05:30 pm
Last modified: 16 July, 2025, 08:59 pm
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: টিবিএস

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা। 

আজ বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এছাড়াও আশুলিয়ার জিরানি এলাকায় বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: টিবিএস

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বিকাল সাড়ে ৫টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, গোপালগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জিরানি এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: টিবিএস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এদিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আজ (১৬ জুলাই) ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন এনসিপির নেতা-কর্মীরা। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ কর্মসূচি করেন তারা।

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ। ছবি: টিবিএস

সাতক্ষীরায় 'রাস্তা ব্লক কর্মসূচি'

সাতক্ষীরায় 'রাস্তা ব্লক কর্মসূচি' পালন করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আসিফ চত্বরে অবস্থান নেন তারা।

বরিশালে এক ঘণ্টা ব্লকেড

বরিশালে নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। আজ বিকাল সাড়ে ৪টার দিকে তারা সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এনসিপি নেতা সাইফুল ইসলাম বলেন, আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই। বিচার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। 

একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেও ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, বিকেল পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নথুল্লাবাদে পুলিশ কাজ করছে। 

চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ

এদিকে চট্টগ্রামে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এনসিপি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। আজ বিকেলে নগরীর দুই নম্বর গেট এলাকায় তারা এ কর্মসূচি করেন। 

ছবি: টিবিএস

এ সময় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, রিজাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফ মঈনুদ্দিনকে কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। গোপালগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।

সিলেটে সড়ক অবরোধ 

সিলেটে 'ব্লকেড কর্মসূচি'পালন করেছে সিলেট জেলা ও মহানগরের এনসিপির নেতা-কর্মীরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এ কর্মসূচিতে অংশ নেয়। আজ বিকেল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে এ কর্মসূচি করেন তারা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

পরে এনসিপির সিলেট জেলা ও মহানগর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপুল চত্বরের উদ্দেশে রওনা দেন। সেখানে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। সন্ধ্যা ৭ টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এছাড়াও রাজশাহী, বাগেরহাট ও মুন্সিগঞ্জেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপির নেতা-কর্মীরা।


প্রতিবেদনে তথ্য দিয়েছেন আমাদের সাভার, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। 

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / সড়ক অবরোধ / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিং মেশিনের পাইপ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net