Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 04:45 pm
Last modified: 01 September, 2025, 06:01 pm

Related News

  • নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য
  • ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, তদন্ত করছে কমিশন
  • ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: তদন্তে সত্যতা মিললে পুনরায় নির্বাচনের দাবি সাদা দলের
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

এর আগে, এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 04:45 pm
Last modified: 01 September, 2025, 06:01 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

ফলে ডাকসু নির্বাচন হতে আর বাধা নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।

আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, 'আজ বা আগামীকালের মধ্যে হাইকোর্টের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করা হবে। একইসঙ্গে হাইকোর্টের রায় স্থগিত চাইতে আবেদন করা হবে।'

তিনি আরও জানান, 'এই নির্বাচনী প্রক্রিয়া সচল রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবীদের যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।'

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, ''আমরা সব প্রার্থী–প্যানেল, দল, স্বতন্ত্র, ভোটার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে 'ডাকসু চাই' আন্দোলনের দিকে যাব। আমাদের অবস্থান হলো, ৯ তারিখেই ডাকসু নির্বাচন দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের দিকে যাবে, কোনো ছাড় দেওয়া হবে না।''

এর আগে, এদিন এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কে রিট করেছে, কী বিষয়ে রিট করেছে আমরা এখনও জানি না। আমি খবর নিচ্ছি এ বিষয়ে।'

৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

রিটে বলা হয়, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কীভাবে এখন শিবির সমর্থিত প্যানেলে নির্বাচনে অংশ নেন, তা প্রশ্নবিদ্ধ।

শুনানি শেষে হাইকোর্ট এস এম ফরহাদের সঙ্গে ছাত্রলীগের আগের সম্পৃক্ততা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রিটটি দায়ের করা হয় গত রোববার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, 'আজ বা আগামীকালের মধ্যে হাইকোর্টের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করা হবে। একইসঙ্গে হাইকোর্টের রায় স্থগিত চাইতে আবেদন করা হবে। তিনি আরও জানান, এই নির্বাচনী প্রক্রিয়া সচল রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবীদের যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা সব প্রার্থী–প্যানেল, দল, স্বতন্ত্র, ভোটার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে "ডাকসু চাই" আন্দোলনের দিকে যাব। আমাদের অবস্থান হলো, নয় তারিখেই ডাকসু নির্বাচন দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের দিকে যাবে, কোনো ছাড় দেওয়া হবে না।'

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / হাইকোর্টের রায় / চেম্বার আদালত / ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ: হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য
  • ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে বিতর্ক, তদন্ত করছে কমিশন
  • ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ: তদন্তে সত্যতা মিললে পুনরায় নির্বাচনের দাবি সাদা দলের
  • নীলক্ষেতে অরক্ষিতভাবে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর অভিযোগের তদন্ত চলছে

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net