Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘জুলাই উইমেন্স ডে’, বন্ধ থাকবে ক্যাম্পাসের প্রবেশপথ দিয়ে যান চলাচল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 July, 2025, 05:35 pm
Last modified: 13 July, 2025, 05:43 pm

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প
  • কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল

কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘জুলাই উইমেন্স ডে’, বন্ধ থাকবে ক্যাম্পাসের প্রবেশপথ দিয়ে যান চলাচল

অনুষ্ঠান উপলক্ষে কাল বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট 
13 July, 2025, 05:35 pm
Last modified: 13 July, 2025, 05:43 pm
ফাইল ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার পালিত হবে 'জুলাই উইমেন্স ডে'। এদিন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বর ও টিএসসিতে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আজ রোববার (১৩ জুলাই) বিকেল ৪ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম।

দিনটি উপলক্ষে টিএসসিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীদের অংশগ্রহণের সুবিধার্থে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আগামীকাল সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ হবে। এরপর ছাত্রীরা তাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন। অনুষ্ঠান উপভোগের জন্য দর্শকরা যথাযথ কর্তৃপক্ষের দেওয়া আইডি কার্ড প্রদর্শন করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ও আগত দর্শকদের সুবিধার্থে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে যাতায়াতকারী যানবাহনসমূহ কাল বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জাতীয় জাদুঘর চত্বরে গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে।

তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলের ভিড় নিয়ন্ত্রণ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। 

অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

অধ্যাপক জাহাঙ্গীর বলেন, এছাড়াও আগামী মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে' এলইডি ওয়াল ইনস্টলেশন' করা হবে। ভিডিওর মাধ্যমে ২০২৪ সালের ১৫ জুলাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

১৭ জুলাই টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে 'টিচার্স ইন জুলাই' এবং 'আবরার ফাহাদ' শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / গণঅভ্যুত্থান / ড্রোন শো / টিএসসি / সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় / বাংলাদেশ শিল্পকলা একাডেমি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প
  • কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net