Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম: মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
03 July, 2025, 07:05 pm
Last modified: 03 July, 2025, 07:04 pm

Related News

  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থাকলেও মানুষ তা পায় না: শারমীন এস মুরশিদ
  • দেশে প্রতি ৪ জন নারীর ৩ জনই সহিংসতার শিকার: বিবিএস

নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম: মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলি নিয়ে গতকাল বুধবার মুরাদনগর উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।
বাসস
03 July, 2025, 07:05 pm
Last modified: 03 July, 2025, 07:04 pm
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি: বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কাজ করবে কুইক রেসপন্স টিম।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা কার্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া নারীর প্রতি সংঘটিত ঘটনাবলি নিয়ে গতকাল বুধবার মুরাদনগর উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন এবং এটি প্রতিরোধে একটি সুষ্ঠু কাঠামো তৈরি করে উভয় মন্ত্রণালয়ের মাধ্যমে কাঠামোর কার্যক্রম কার্যকর করা হবে। বাংলাদেশে নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ হ্রাস পাচ্ছে না। নারী ও শিশুর প্রতি পরিবার, কর্মক্ষেত্রে, পাবলিক স্পেস, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে। সময়ের সাথে সাথে সহিংসতার ধরন, ক্ষেত্র ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। মেয়েরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তাই নারীর প্রতি সহিংসতা ও অপরাধ নিরসনে সরকারের পাশাপাশি সমাজের সিএসও ও তরুণ প্রজন্মকে একসাথে এগিয়ে আসতে হবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টিমে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির মাধ্যমেই মুরাদনগরের তৃণমূল পর্যায় থেকে শুরু হবে নারী নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ কার্যক্রম যা সারাদেশে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সভায় মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী ছাড়াও অন্যান্যের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা, মুরাদনগর উপজেলার কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় বিভিন্ন জায়গায় জুলাই যুদ্ধে অংশ নেওয়া ও মুরাদনগর উপজেলার জুলাই যোদ্ধারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নারী নির্যাতন / কুইক রেসপন্স টিম / মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা / শারমীন এস মুরশিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • দুই মাসে মব সহিংসতায় নিহত ৪০, নারী নির্যাতনের ঘটনা ৬০১টি: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থাকলেও মানুষ তা পায় না: শারমীন এস মুরশিদ
  • দেশে প্রতি ৪ জন নারীর ৩ জনই সহিংসতার শিকার: বিবিএস

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net