Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেম

বাংলাদেশ

ইউএনবি
30 June, 2025, 01:25 pm
Last modified: 30 June, 2025, 01:29 pm

Related News

  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেম

ফ্রান্সের নাগরিক ও প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত জঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। এরপর তিনি বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে গ্রুপটির বেসরকারি খাতের শাখা আইএফসি-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা।
ইউএনবি
30 June, 2025, 01:25 pm
Last modified: 30 June, 2025, 01:29 pm
জঁ পেম। ছবি: ইউএনবি

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে জঁ পেম দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

ফ্রান্সের নাগরিক ও প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত জঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। এরপর তিনি বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে গ্রুপটির বেসরকারি খাতের শাখা আইএফসি-তেও গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে আর্থিক খাতসংক্রান্ত নানা বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্স বিষয়ক গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুসংহত, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গঠনে বিশ্বব্যাংকের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্বব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টেগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্বও দিয়েছেন তিনি। এই দলটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কার্যকর আর্থিক ব্যবস্থা গঠনে দেশগুলোকে সহায়তা করে।

জঁ পেম বলেন, 'বিশ্বকে দেখানোর মতো বিশেষ উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এই দেশটি বারবার বিস্ময় সৃষ্টি করেছে তাদের উদ্ভাবনী উন্নয়ন পদ্ধতি, সংকট মোকাবিলার দৃঢ় সংকল্প ও টেকসই অগ্রগতির মাধ্যমে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে দেশটি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে।'

পেম বলেন, 'বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের দুই অঙ্গ প্রতিষ্ঠান—আইএফসি ও এমআইজিএ'র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা বিনিয়োগ আহরণ, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রে কাজ করছি।'

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক হিসেবে পেম এখন এই দুই দেশের সঙ্গে কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপ পরিচালনা করবেন এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবেন।

Related Topics

টপ নিউজ

বিশ্বব্যাংক / বাংলাদেশ / ভূটান / পরিচালক / আর্থিক খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • হরমুজ দিয়ে সরবরাহে ব্যাঘাতের মধ্যে বাংলাদেশে পৌছেঁছে এলপিজির একটি চালান
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net