Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
বেনাপোল বন্দরে অচলাবস্থা, দুই দিনে ৫০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:10 pm
Last modified: 29 June, 2025, 07:23 pm

Related News

  • পোশাক রপ্তানিকারকদের কম করহার প্রত্যাহারের ইঙ্গিত এনবিআরের
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর

বেনাপোল বন্দরে অচলাবস্থা, দুই দিনে ৫০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত সরকার

শাটডাউনের কারণে শনিবারের পর রোববার (২৯ জুন) সকাল থেকেও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি।
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:10 pm
Last modified: 29 June, 2025, 07:23 pm
বেনাপোল স্থলবন্দর সীমান্ত চেকপোস্ট। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে অচলাবস্থার মুখে পড়েছে বেনাপোল বন্দর। এতে করে দুইদিনে ৫০ কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।

শাটডাউনের কারণে শনিবারের পর রোববার (২৯ জুন) সকাল থেকেও বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি।

রোববার বেনাপোল কাস্টমস হাউস খোলা থাকলেও কোনো কর্মকর্তার উপস্থিতি দেখা যায়নি। কিছু কাস্টমস গ্রুপ অফিসের দরজায় তালা ঝুলতেও দেখা গেছে। বন্ধ রয়েছে শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম। ফলে প্রতিদিন গড়ে ২৫ কোটি টাকারও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কার্যত অচল হয়ে পড়েছে বন্দর।

আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল-পেট্রাপোল দুই পাশের বন্দর এলাকায় আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। অধিকাংশ ট্রাকে রয়েছে বাংলাদেশের শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, 'এনবিআর ভেঙে দুটি ভাগে বিভক্ত করা এবং চেয়ারম্যান আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।'

গত ২৫ জুন এক প্রেসনোটে তারা জানায়, চেয়ারম্যান অপসারণ না হলে ২৮ জুন থেকে লাগাতার শাটডাউন পালন করা হবে। তারই ধারাবাহিকতায় গত দুই দিন ধরে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, 'কাস্টমসের আন্দোলনের কারণে ব্যবসায়ীরা কেন ক্ষতিগ্রস্ত হবেন? এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।'

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, 'কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের কারণে শনিবার ও রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো বন্দর এলাকা থেকে ফিরে যেতে পারবে।'

Related Topics

টপ নিউজ

বেনাপোল স্থলবন্দর / এনবিআর / কমপ্লিট শাটডাউন / রাজস্ব আদায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • পোশাক রপ্তানিকারকদের কম করহার প্রত্যাহারের ইঙ্গিত এনবিআরের
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net