Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
এবার বাংলাদেশ থেকে স্থলপথে পাটপণ্য ও কাপড় আমদানি নিষিদ্ধ করল ভারত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 08:05 am
Last modified: 28 June, 2025, 01:19 pm

Related News

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এবার বাংলাদেশ থেকে স্থলপথে পাটপণ্য ও কাপড় আমদানি নিষিদ্ধ করল ভারত

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 08:05 am
Last modified: 28 June, 2025, 01:19 pm

বাংলাবান্ধা স্থলবন্দর। ছবি: রাজীব ধর/টিবিএস

দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনের আবহে এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু পাটজাত পণ্য ও বোনা (ওভেন) কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার। 

শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ নিষেধাজ্ঞা আদেশ জারি করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অভ ফরেন ট্রেড (ডিজিএফটি)। 

তবে বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, মহারাষ্ট্রের নভশেবা সমুদ্রবন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ বহাল থাকবে।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতাসহ ওভেন কাপড়।

তবে ডিজিএফটি জানিয়েছে, ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে যাওয়া বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। 

কিন্তু নেপাল ও ভুটানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশ থেকে ভারতে পুনঃরপ্তানির কোনো সুযোগ থাকবে না।

ডিজিএফটি বলেছে, 'ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়েই বাংলাদেশ থেকে আমদানি অনুমোদিত হবে না। তবে নভশেবা সমুদ্রবন্দর দিয়ে তা করা যাবে।' বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে ভারতে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

এর আগেও এপ্রিল ও মে মাসে বাংলাদেশ থেকে আমদানির ওপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল ভারত।

গত ১৭ মে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক পণ্য, ফলমূল, প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের ফার্নিচারসহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। 

তার আগে ৯ এপ্রিল নেপাল ও ভুটান ছাড়া অন্য কোনো দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ভারতের ভূখণ্ড ব্যবহার করার ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে দিল্লি।

টাইমস অভ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১২.৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারত বাংলাদেশে ১১.৪৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ভারত / স্থলবন্দর দিয়ে আমদানি / স্থলপথে আমদানি / ভারতে রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি হাড়িভাঙ্গা-আম্রপালি পাঠাল সরকার
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ‘অনুপ্রবেশ’ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারতের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net