Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ফোরদো পারমাণবিক স্থাপনা: ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে এখনও নিশ্চিত নয় ইসরায়েল

আন্তর্জাতিক

হারেৎজ 
22 June, 2025, 09:55 pm
Last modified: 22 June, 2025, 10:01 pm

Related News

  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • নুন, নৌবহর এবং রক্ত: হরমুজ যেভাবে বাণিজ্যের শ্বাস!
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • নিজস্ব শর্তেই যেভাবে যুদ্ধে জয়ী হতে পারে ইরান
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প

ফোরদো পারমাণবিক স্থাপনা: ইউরেনিয়াম স্থানান্তরের বিষয়ে এখনও নিশ্চিত নয় ইসরায়েল

বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হামলার আগে ফোরদো পারমাণবিক স্থাপনাটি থেকে অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম একটি গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।
হারেৎজ 
22 June, 2025, 09:55 pm
Last modified: 22 June, 2025, 10:01 pm
ফোরদো, যুক্তরাষ্ট্রের হামলার আগে। গ্রাফিক: গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে 'সন্দেহ' করছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। তবে হামলায় সুনির্দিষ্ট কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে রোববার (২২ জুন) জানিয়েছে বাহিনীটি।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী ইরানে অভিযান এবং অবশিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে।

রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হামলার আগে ফোরদো পারমাণবিক স্থাপনাটি থেকে অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম একটি গোপন স্থানে সরিয়ে ফেলা হয়েছিল। এ ছাড়া স্থাপনাটিতে কর্মরত জনবলও সর্বনিম্ন মাত্রায় নামিয়ে আনা হয়েছিল।

তবে এই দাবির বিষয়ে আইডিএফ মুখপাত্র এফি ডেফরিন বলেন, 'এই মুহূর্তে এই দাবির সত্যতা নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি।'

ডেফরিন জানান, ফোরদো পারমাণবিক স্থাপনা থেকে অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করে বলার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে এখনও নেই।

এদিকে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ওই এলাকায় বিকিরণের মাত্রা বেড়েছে বলে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।

যুক্তরাষ্ট্রের হামলার পর ফোরদো পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে আর্থ ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস। ছবিতে স্থাপনাটিতে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এসব ছবির বিশ্লেষণ করে জানায়, মাটির নিচে থাকা এই ফোরদো স্থাপনাটির প্রবেশপথে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, পাহাড়টির কিছু অংশের রং পরিবর্তিত হয়েছে; আগে যা বাদামি ছিল, এখন তা ধূসর দেখা যাচ্ছে। পাহাড়ের গঠনে সূক্ষ্ম পরিবর্তনও লক্ষ করা যাচ্ছে।

অন্য একটি স্যাটেলাইট চিত্র সংস্থা ম্যাক্সমার প্রকাশিত ফুটেজেও পাহাড়ের গঠনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, এর অর্থ হতে পারে যে, মাটির নিচের ওই জটিল স্থাপনাটি ধসে পড়েছে।

ফোরদো ফুয়েল এনরিচমেন্ট প্লান্টে প্রায় ২ হাজার সেন্ট্রিফিউজ পরিচালিত হতো এবং এটি ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বৃহত্তম উৎস। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সর্বশেষ তথ্য অনুসারে, এই প্লান্ট তিন মাসে চারটি বোমা তৈরির মতো ফিশনযোগ্য উপাদান উৎপাদন করেছে।

পশ্চিমা কর্মকর্তারা এবং পরমাণু বিশেষজ্ঞদের মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে, এই ফোরদো পারমাণবিক স্থাপনাই সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে।
 
Related Topics

টপ নিউজ

ফোরদো / ইরান / ইরানে ইসরায়েলের হামলা / পারমাণবিক স্থাপনা / ইসরায়েল / আইডিএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ‘এই যুদ্ধে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল’
  • নুন, নৌবহর এবং রক্ত: হরমুজ যেভাবে বাণিজ্যের শ্বাস!
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি
  • নিজস্ব শর্তেই যেভাবে যুদ্ধে জয়ী হতে পারে ইরান
  • ইরানে যুদ্ধাপরাধ করা নিয়ে ‘মোটেও’ চিন্তিত নই: ট্রাম্প

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net