Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
পল্লী বিদ্যুতায়নে ২০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক 
29 December, 2020, 09:35 pm
Last modified: 30 December, 2020, 12:58 am

Related News

  • অর্থবছরের শুরুতেই ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ করেছে সরকার
  • ভোল্টেজ ওঠানামায় ঢাকা ইপিজেডে উৎপাদন ব্যাহত
  • ডিইপিজেডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে পল্লী বিদ্যুৎ, কাল থেকে পুরোদমে কার্যক্রম চলার প্রত্যাশা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশকে বার্ষিক ১০০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
  • চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির

পল্লী বিদ্যুতায়নে ২০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর এডিবির পক্ষে স্বাক্ষরকারী ছিলেন কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
টিবিএস ডেস্ক 
29 December, 2020, 09:35 pm
Last modified: 30 December, 2020, 12:58 am
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবি সদর দফতর। সংগৃহীত ছবি

দেশের গ্রামীণ এলাকায় টেকসই এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে; শক্তিশালী সঞ্চালন ব্যবস্থা এবং বিতরণ নেটওয়ার্ক স্থাপনে ২০ কোটি ডলার অতিরিক্ত ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

বাড়তি এ ঋণ চলমান 'বাংলাদেশ পাওয়ার সিস্টেম ইনহান্সমেন্ট অ্যান্ড এফিশিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট' এর পরিধি ৬১৬ মিলিয়নে উন্নীত করবে। ২০১৭ সালে এ প্রকল্পের অর্থায়ন মঞ্জুর করে এডিবি। 

এলক্ষ্যে আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে এডিবির সঙ্গে ঋণ চুক্তিপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। 

ভার্চুয়াল ব্যবস্থায় ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন। আর এডিবির পক্ষে স্বাক্ষরকারী ছিলেন কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থায়ন) মো. খায়রুল ইসলাম প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবি'র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গ্রামীণ এলাকায় জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ, শিল্প ও কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেবা ও শিক্ষার মতো অন্যান্য জরুরি সেবা প্রদাণে উন্নত বিদ্যুতায়ন সুবিধা প্রধানতম শর্ত।   

তিনি অভিমত ব্যক্ত করেন, নিরবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করোনা মহামারীর অভিঘাতে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটতে উঠতে বাংলাদেশের জন্য সহায়ক হবে। এর ফলে, খাদ্য সরবরাহ চক্র, ডিজিটাল শিক্ষা, অনলাইন বাণিজ্য এবং গৃহস্থালির প্রয়োজনীয় কর্মকাণ্ড শক্তি সরবরাহের আওতায় এসে উপকৃত হবে। 

এছাড়া, প্রকল্পতি ২০২১ সালের মধ্যে দেশের সকলের জন্য বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়েছে তা অর্জনেও সহায়ক হবে, তিনি যোগ করেন।

এডিবি অর্থায়নে স্থাপিত হবে অতিরিক্ত ৯৯০ কি.মি. দৈর্ঘ্যের ৩৩ কিলোভোল্ট সক্ষমতার এবং ৩,০০০ কি.মি. দৈর্ঘ্যের ১১ কিলোভোল্ট সক্ষমতার সরবরাহ লাইন, একাজে সহায়ক অন্যান্য স্থাপনা। এর মধ্যে ৫১ ইউনিট ৩৩ কেভি/১১ কেভি সাবস্টেশন স্থাপিত হবে খুলনা বিভাগের পল্লী এলাকায়। ফলে প্রায় দেড় লাখ গ্রামীণ গৃহস্থালি আসবে বর্ধিত সংযোগের আওতায়। 
 

Related Topics

টপ নিউজ

এশীয় উন্নয়ন ব্যাংক / বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড / অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • অর্থবছরের শুরুতেই ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ করেছে সরকার
  • ভোল্টেজ ওঠানামায় ঢাকা ইপিজেডে উৎপাদন ব্যাহত
  • ডিইপিজেডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে পল্লী বিদ্যুৎ, কাল থেকে পুরোদমে কার্যক্রম চলার প্রত্যাশা
  • অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশকে বার্ষিক ১০০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
  • চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net