Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ইরান কেন রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে

আন্তর্জাতিক

দ্য জেরুজালেম পোস্ট
16 June, 2025, 03:00 pm
Last modified: 16 June, 2025, 03:03 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইসরায়েলে তাক করা ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম
  • যুদ্ধের প্রথম দুই দিনে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

ইরান কেন রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে

প্রযুক্তিগত সীমাবদ্ধতা, কৌশলগত সুবিধা আর মানসিক চাপ তৈরির কৌশল মিলিয়ে রাতকে আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিচ্ছে ইরান।
দ্য জেরুজালেম পোস্ট
16 June, 2025, 03:00 pm
Last modified: 16 June, 2025, 03:03 pm
ইসরায়েলের হামলার জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ছবি: এপি

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান মাঝরাতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে—এটা নিছক কাকতালীয় নয়। এটি তাদের পরিকল্পিত সামরিক কৌশলেরই অংশ, যাতে আক্রমণ চালিয়ে শত্রুপক্ষকে অপ্রস্তুত করা যায় এবং ভয় ধরানো যায়।

রাতের অন্ধকারে যেমন ক্ষেপণাস্ত্র হামলা চালালে সেটি কিছুটা আড়াল করা যায়, তেমনি এর পেছনে রয়েছে আরও কিছু কারণ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, কৌশলগত সুবিধা আর মানসিক চাপ তৈরির কৌশল মিলিয়ে রাতকে আক্রমণের উপযুক্ত সময় হিসেবে বেছে নিচ্ছে ইরান।

বিমান যেমন বায়ুমণ্ডলীয় অক্সিজেন ব্যবহার করে চলে, ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে তা হয় না। কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এত উচ্চতায় ওঠে, যেখানে অক্সিজেন থাকে না। তাই ক্ষেপণাস্ত্রগুলোকে নিজের সঙ্গে জ্বালানির পাশাপাশি অক্সিডাইজার—অর্থাৎ দহন প্রক্রিয়ার (কম্বাস্টন) জন্য প্রয়োজনীয় উপাদান বহন করতে হয়।

এই মৌলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ক্ষেপণাস্ত্রকে দুইটি শ্রেণিতে ভাগ করা হয়—তরল জ্বালানিচালিত এবং কঠিন জ্বালানিচালিত। প্রতিটি শ্রেণির রয়েছে নিজস্ব কৌশলগত তাৎপর্য।

তরল জ্বালানি: শক্তিশালী হলেও ঝুঁকিপূর্ণ

ইরানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র, বিশেষ করে শাহাব সিরিজ, সাধারণত তরল জ্বালানিনির্ভর। এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের আগে জ্বালানি ভর্তি করার একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে ব্যবহৃত হয় দুটি আলাদা ট্যাংক—একটি জ্বালানির জন্য, অন্যটি অক্সিডাইজারের জন্য।

এই প্রক্রিয়া সময়সাপেক্ষ, বিপজ্জনক এবং স্থির উৎক্ষেপণ অবকাঠামোর ওপর নির্ভরশীল। পাশাপাশি প্রয়োজন হয় প্রশিক্ষিত স্থল কর্মীর উপস্থিতিও।

ক্ষেপণাস্ত্রে জ্বালানি ভরার সময়টাকেই সবচেয়ে 'ঝুঁকিপূর্ণ সময়' বলে মনে করা হয়—বিশেষ করে যখন শত্রুপক্ষের স্যাটেলাইট ও নজরদারি বিমান আকাশে তৎপর থাকে।

এই ঝুঁকি এড়াতে ইরান সাধারণত রাতের আঁধারে জ্বালানি ভরার কাজ সম্পন্ন করে। কারণ, রাতের অন্ধকারে দৃশ্যমানতা কম থাকায় আকাশপথে শনাক্ত হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়।

কঠিন জ্বালানি: দ্রুত ব্যবহারযোগ্য

অন্যদিকে, ফতেহ-১১০ ও জোলফাগরের মতো স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত সলিড ফুয়েল বা কঠিন জ্বালানিচালিত। এসব ক্ষেপণাস্ত্রে জ্বালানি ও অক্সিডাইজারের মিশ্রণ আগেই ক্ষেপণাস্ত্রের ভেতরে সংরক্ষিত থাকে। ফলে এগুলো উৎক্ষেপণের জন্য আগে থেকেই প্রস্তুত থাকে, আলাদাভাবে জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না।

এছাড়া এগুলো দ্রুত ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম থেকেও উৎক্ষেপণ করা যায়। যার ফলে হঠাৎ হামলা বা বিচ্ছিন্নভাবে পরিচালিত যুদ্ধের ক্ষেত্রে এগুলোর কার্যকারিতা বেশি।

তবে, একবার সলিড ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র জ্বালানো হলে তা বন্ধ করা বা গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উৎক্ষেপণের সিদ্ধান্ত একবার নেওয়া হলে, তা থেকে ফিরে আসা যায় না। গতিশীলতা ও দ্রুত ব্যবহারের সুবিধা থাকলেও এই প্রযুক্তির বড় সীমাবদ্ধতা হলো—নিয়ন্ত্রণের ঘাটতি।

প্রযুক্তি আর কৌশলের মিশ্রন

ইরানের রাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। এটা তাদের সামরিক পরিকল্পনার অংশ, যেখানে প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধের মনস্তত্ত্ব বিবেচনায় নেওয়া হয়েছে।

কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র, সহজ উৎক্ষেপণ ব্যবস্থা আর রাতের অন্ধকারে আড়াল হওয়ার সুবিধা নিয়ে ইরান এমন ব্যবস্থা করেছে যা দ্রুত প্রতিক্রিয়ায় শত্রুপক্ষকে অপ্রস্তুত করে ও মানসিক প্রভাব ফেলে। এমনকি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হলেও এর মানে এই নয় যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

প্রতিরক্ষা ও রক্ষণশীলতার এই লড়াইয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ঠিক করা ক্ষেপণাস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান যুদ্ধ / ক্ষেপণাস্ত্র / ক্ষেপণাস্ত্র হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের হামলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ সক্ষমতা ক্ষতিগ্রস্ত
  • ইসরায়েলে তাক করা ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম
  • যুদ্ধের প্রথম দুই দিনে ৫ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net