Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারদরে ৮ শতাংশ পতন

আন্তর্জাতিক

রয়টার্স
12 June, 2025, 05:40 pm
Last modified: 12 June, 2025, 05:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারদরে ৮ শতাংশ পতন

আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, ‘এটি একটি তাৎক্ষণিক বাজার প্রতিক্রিয়া। বোয়িং বিমান এবং কোম্পানির সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া সমস্যাগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।’
রয়টার্স
12 June, 2025, 05:40 pm
Last modified: 12 June, 2025, 05:49 pm
ফাইল ছবি: ডেভিড রাইডার/রয়টার্স

এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার পর বৃহস্পতিবার মার্কিন বাজারে প্রাথমিক-লেনদেনে বোয়িংয়ের শেয়ারদর ৮ শতাংশ কমেছে।

এভিয়েশন ট্র্যাকিং সাইট ফ্লাইটর‌্যাডার২৪ জানিয়েছে, আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার—যা আধুনিক যাত্রীবাহী বিমানের মধ্যে অন্যতম।

এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটি যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল, এতে ২৪২ জন আরোহী ছিলেন।

পুলিশ জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বেসামরিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা নিশ্চিত জানা না গেলেও, একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১২০ জন নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রাথমিক প্রতিবেদন সম্পর্কে অবগত এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

এই দুর্ঘটনার খবর এমন এক সময় এলো, যখন বোয়িং নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অরথবার্গের নেতৃত্বে নিরাপত্তা নিয়ে আস্থা পুনরুদ্ধার এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে।

প্রাথমিক-বাজার লেনদেনে কোম্পানির শেয়ারের দাম ৮ শতাংশ কমে ১৯৬.৫২ ডলারে দাঁড়িয়েছে।

আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, 'এটি একটি তাৎক্ষণিক বাজার প্রতিক্রিয়া। বোয়িং বিমান এবং কোম্পানির সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া সমস্যাগুলো নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।'

Related Topics

টপ নিউজ

এয়ার ইন্ডিয়া / বিমান দুর্ঘটনা / বোয়িং / শেয়ারপতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ১১ স্কাইডাইভারসহ নিহত ১২
  • ২০০৯ সালের বিমান দুর্ঘটনা: অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায়ে এয়ার ফ্রান্স ও এয়ারবাসকে দোষী সাব্যস্ত 
  • বলিভিয়ায় টাকাভর্তি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত
  • ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত 
  • এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত ‘ইচ্ছাকৃত’, পাইলটই জ্বালানি ফুয়েল বন্ধ করেছিলেন: ইতালির প্রতিবেদন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net