Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
মুম্বাইয়ে অতিরিক্ত ভিড়ে লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

দ্য হিন্দু
09 June, 2025, 01:30 pm
Last modified: 09 June, 2025, 01:34 pm

Related News

  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা

মুম্বাইয়ে অতিরিক্ত ভিড়ে লোকাল ট্রেন থেকে ছিটকে পড়ে ৫ জনের মৃত্যু

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুইটি লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং তারা ট্রেন থেকে পড়ে যান।
দ্য হিন্দু
09 June, 2025, 01:30 pm
Last modified: 09 June, 2025, 01:34 pm
ভারতের ট্রেন। ছবি: দ্য হিন্দু

ভারতের মুম্বাইয়ে মুমব্রার কাছে ছত্রপতি শিবাজি মহারাজ অভিমুখে যাওয়া একটি একটি ট্রেন থেকে পড়ে আজ সোমবার ৫ যাত্রী নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্যমতে, ট্রেনটি অতিরিক্ত ভিড়ে ঠাসা ছিল। অনেক যাত্রী দরজার পাশে ঝুলছিলেন। এমন অবস্থায় ধাক্কা বা ঠেলাঠেলির কারণে প্রায় ১২ জন যাত্রী রেললাইনে পড়ে যান। এতে পাঁচজনের মৃত্যু হয়।

রেল প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে, পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

মুমব্রায় ট্রেন দুর্ঘটনার পর রেলওয়ে বোর্ড জানিয়েছে, মুম্বাই উপনগর রেলের জন্য নির্মাণাধীন সব রেকে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার সুবিধা থাকবে। পাশাপাশি, বর্তমানে ব্যবহৃত সব রেক পুনঃনকশা করে তাতে দরজা বন্ধ করার সুবিধা যুক্ত করা হবে।

সেন্ট্রাল রেলের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ড. স্বপ্নিল নিলা বলেন, 'সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে কাসারা থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসএমটি) অভিমুখে যাওয়া একটি ফাস্ট লোকাল ট্রেন থেকে আটজন যাত্রী পড়ে যান। ঘটনাটি মুমব্রা ও দিওয়া স্টেশনের মাঝামাঝি ডাউন ফাস্ট লাইনে ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুইটি লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং তারা ট্রেন থেকে পড়ে যান।'

ড. নিলা আরও জানান, নতুন রেকগুলোতে স্বয়ংক্রিয় দরজা বন্ধ করার ব্যবস্থা থাকবে।

বর্তমানে আহত সব যাত্রীকে কালভার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শিব সেনার ঠাণে থেকে নির্বাচিত লোকসভা সদস্য নরেশ মাস্কেকে যাত্রী মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।

একটি আঞ্চলিক সংবাদ চ্যানেলকে তিনি বলেন, 'ঘটনার কারণ খুঁজে বের করতে হবে। কীভাবে তারা পড়ে গেলেন... সেখানে কি ভিড় ছিল, ধাক্কা লেগেছিল, না কি কোনো মারামারির ঘটনা ঘটেছিল?'

নরেশ মাস্কে বলেন, 'যদি এটা লোকাল ট্রেনের ভিড় হতো, তাহলে বিষয়টি কিছুটা বোঝা যেত। কিন্তু এই ঘটনা তো চলন্ত এক্সপ্রেস ট্রেনে ঘটেছে। প্রশাসনের আরও সজাগ থাকা প্রয়োজন।'

মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধীদলীয় নেতা আম্বাদাস দানভে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, পুষ্পক এক্সপ্রেস থেকে হঠাৎ এত মানুষ পড়ে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, তা মর্মান্তিক ও গুরুতর।

তিনি আরও বলেন, এই ঘটনা মুম্বাইয়ের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দিওয়া ও মুমব্রা স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি লোকাল ট্রেন থেকে মোট আটজন যাত্রী পড়ে যান।

তিনি আরও বলেন, 'আহত সবাইকে শিবাজি হাসপাতাল ও ঠাণে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।'

Related Topics

টপ নিউজ

ভারত / মুমব্রা / ট্রেন দুর্ঘটনা / ট্রেন থেকে পড়ে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ভারতে সহকর্মীদের ওপর বিএসএফ জওয়ানের এলোপাতাড়ি গুলি, নিহত ২
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঘরে ফিরে তা নিয়েই মিম বানাচ্ছেন তরুণেরা

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net