Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
24 July, 2026, 09:55 pm
Last modified: 24 July, 2026, 10:09 pm

Related News

  • ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত
  • পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী।
টিবিএস রিপোর্ট 
24 July, 2026, 09:55 pm
Last modified: 24 July, 2026, 10:09 pm
ছবি: স্ক্রিনগ্র‍্যাব

নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের মিশনগুলোতে নতুন দুজন কূটনীতিকের নিয়োগ নিয়ে ওঠা বিতর্কের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহী। তবে ওই দুই কর্মকর্তার অতীতের সামাজিক যোগাযোগমাধ্যম কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, 'আমাদের জানানো হয়েছে যে দুজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।'

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস উইংয়ের কর্মকর্তা বা মুখপাত্র হিসেবে যে দুজন সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে, তারা অতীতে ভারতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'চরম সমালোচনামূলক' পোস্ট শেয়ার করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগের বিষয়টি 'কূটনৈতিক মহলে বিস্ময়' সৃষ্টি করেছে। একটি সংবাদপত্র জানিয়েছে, নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর গত মঙ্গলবার ওই দুই সাংবাদিকের বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে ফেলা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তিকে উদ্ধৃত করে একটি সংবাদপত্র লিখেছে, 'বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তগুলো অদ্ভুত। বিশেষ করে যখন দুই দেশ গত দুই বছরের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে, তখন এমন পছন্দ প্রশ্নবিদ্ধ।' তবে রণধীর জয়সওয়াল এসব বিতর্ক নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সদিচ্ছার মধ্যেই তার বক্তব্য সীমাবদ্ধ রাখেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আসা একটি খবরের বিষয়েও প্রশ্ন করা হয়। সেখানে দাবি করা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, 'আমি এই বিষয়ে পরে আপনাদের বিস্তারিত জানাব।'

এছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সংবাদমাধ্যমে আসা খবরের বিষয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Related Topics

টপ নিউজ

ভারত / বাংলাদেশ / কূটনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
    বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • ছবি: সংগৃহীত
    ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার
  • ছবি: সংগৃহীত
    স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী
  • ছবি: সংগৃহীত
    ৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
  • জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
    এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Related News

  • ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ, ১০৩ এনওসি বাতিল
  • বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তেহরানে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক পেজেশকিয়ানের
  • ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত
  • পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

Most Read

1
পোল্যান্ড, লিথুয়ানিয়া ও ফ্রান্সের সেনাদের মহড়া, পোল্যান্ডের সুওয়ালকি গ্যাপের কাছে। ফাইল ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে বাংলাদেশি কর্মকর্তাদের ৯০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ, অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার স্বামী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে

5
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net