Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত বহাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 May, 2025, 11:40 am
Last modified: 29 May, 2025, 07:40 pm

Related News

  • অতি-প্রক্রিয়াজাত খাবার বিশ্ব স্বাস্থ্যের জন্য বড় হুমকি, বিশেষজ্ঞদের সতর্কতা
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • সহিংসতা উসকে দিতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা
  • এলডিসি উত্তরণের আগে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্কতা তারেক রহমানের

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, তিন নম্বর সতর্ক সংকেত বহাল

নিম্নচাপের প্রভাবে অন্তত ১৪টি জেলার উপকূলীয় অঞ্চল ও আশপাশের দ্বীপ-চরে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এসব জেলা হলো—চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
টিবিএস রিপোর্ট
29 May, 2025, 11:40 am
Last modified: 29 May, 2025, 07:40 pm
প্রতীকী ফাইল ছবি: টিবিএস

পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের সাগর দ্বীপ ও খেপুপাড়া এলাকায় গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। বর্তমানে এটি সাতক্ষীরা ও এর আশপাশের এলাকায় স্থলভাগে অবস্থান করছে। এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি দিয়ে উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে অমাবস্যা ও নিম্নচাপের মিলিত প্রভাবে অন্তত ১৪টি জেলার উপকূলীয় অঞ্চল ও আশপাশের দ্বীপ-চরে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এসব জেলা হলো—চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।

অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এই অঞ্চলে সাগর বেশ উত্তাল রয়েছে।

Related Topics

টপ নিউজ

নিম্নচাপ / তিন নম্বর সতর্কতা সংকেত / বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর / বৈরি আবহাওয়া / সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • অতি-প্রক্রিয়াজাত খাবার বিশ্ব স্বাস্থ্যের জন্য বড় হুমকি, বিশেষজ্ঞদের সতর্কতা
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • সহিংসতা উসকে দিতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা
  • এলডিসি উত্তরণের আগে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্কতা তারেক রহমানের

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net