Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
আলোচনার মাধ্যমে সমাধান চান এনবিআর কর্মকর্তারা, কলম-বিরতিতে কার্যক্রম ব্যাহত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 May, 2025, 06:30 pm
Last modified: 17 May, 2025, 07:33 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

আলোচনার মাধ্যমে সমাধান চান এনবিআর কর্মকর্তারা, কলম-বিরতিতে কার্যক্রম ব্যাহত

আন্দোলনকারীরা জানান, রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টার কলম-বিরতি কর্মসূচি পালন করা হবে।
টিবিএস রিপোর্ট
17 May, 2025, 06:30 pm
Last modified: 17 May, 2025, 07:33 pm
ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধানে তারা প্রস্তুত।

শনিবার (১৭ মে) 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'-এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রধান উপদেষ্টার প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে এনবিআর কাস্টমসের যুগ্ম কমিশনার নিপুণ চাকমা বলেন, 'সংলাপের দরজা সব সময় খোলা ছিল এবং তা খোলা থাকবে।'

তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে প্রস্তুত।

এনবিআর বিলুপ্তির প্রতিবাদে চলমান কলম বিরতির ফলে রাজস্ব আদায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

তারা দাবি করেন, এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করেই এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের অভিযোগ, সরকার এনবিআরকে দুটি আলাদা সত্তা—রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ভাগ করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা এনবিআর সংস্কার কমিটির সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক।

আন্দোলনকারীরা জানান, রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টার কলম-বিরতি কর্মসূচি পালন করা হবে।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রস্তাবিত রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ এবং এনবিআর কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে রাজস্ব ব্যবস্থার ব্যাপক সংস্কার।

কর বিভাগের যুগ্ম কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, 'আমরা বাস্তবভিত্তিক সংস্কারের পক্ষে। তবে তা যেন অংশীজনদের মতামত নিয়ে হয় এবং এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা হয়।'

সংবাদ সম্মেলনে রাজস্ব কর্মকর্তা শাহিনুল হক শাহিন ও হাসনাত ইমাম সরকারও বক্তব্য দেন।

Related Topics

টপ নিউজ

এনবিআর / কলম বিরতি / রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net