Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
‘গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে’: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2025, 10:00 pm
Last modified: 15 May, 2025, 10:38 pm

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

‘গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে’: মির্জা আব্বাস

‘যারা সুযোগসন্ধানী, যারা রাজপথে ছিল না, মিটিং-মিছিলে ছিল না, তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে।’
টিবিএস রিপোর্ট
15 May, 2025, 10:00 pm
Last modified: 15 May, 2025, 10:38 pm
ছবি: সংগৃহীত

এখন 'যারা সরকারে আছে, তারাই চাঁদাবাজি করছে' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে।

'যারা এ সরকারে আছে, তারাই এখন চাঁদাবাজি করছে। গত আট মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামী লীগও পাচার করেছে। দেশে এখন শান্তি নেই,' বলেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, 'আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে। প্রথম দিকে যারা চাঁদাবাজি করছিল, তাদের মধ্যে এক-দেড় হাজার জনকে তারেক রহমান বহিষ্কার করেছেন।'

তিনি বলেন, 'যারা সুযোগসন্ধানী, যারা রাজপথে ছিল না, মিটিং-মিছিলে ছিল না, তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজনকে তো নয়-ই।'

মির্জা আব্বাস বলেন, 'শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারণ সবাই জানে বিএনপি ক্ষমতায় আসবে। অন্য দলগুলোও নিশ্চিত, এই সরকারও নিশ্চিত—তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না।'

'আমরা [বিএনপি] গত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। এই আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগ দুর্বল হয়েছে। হঠাৎ করে এসে আওয়ামী লীগ পতন হয়নি, এটি দীর্ঘ প্রক্রিয়ার ফল,' দাবি করেন তিনি।

দেশের 'স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়' বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, দেশের ভৌগলিক অখণ্ডতাও আজ হুমকির মুখে রয়েছে।

মির্জা আব্বাস বলেন, 'আমার বদ্ধমূল ধারণা—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নেতা জিয়া প্রাণ দিয়েছেন—সেই স্বাধীনতা আজ হুমকির মুখে। আমরা আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি।'

তিনি আরও বলেন, 'এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। এমন কথা বলে কেউ কীভাবে সরকারের উপদেষ্টা হিসেবে থাকতে পারেন?'

'সেন্টমার্টিন কেন বন্ধ হলো, সাজেক কেন বন্ধ হলো, পোর্টগুলো বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে কেন? যা করার, নির্বাচিত সরকার করবে। বিদেশিদের দিয়ে কেন করব? দেশের অভ্যন্তর দিয়ে করিডোর দিতে চাচ্ছেন, আপনি কি আপনার বাড়ির ওপর দিয়ে রাস্তা দেবেন?' বলেন বিএনপির এ নেতা।

নির্বাচিত সরকার ছাড়া রাখাইনে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই মন্তব্য করে তিনি বলেন, 'ওই করিডোর দিয়ে কী আসবে, আপনি [সরকার] কি জানেন? তাহলে ভয়াবহ অবস্থা হবে। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে সরকারের অবস্থান জাতির কাছে সুস্পষ্ট করুন।'

মির্জা আব্বাস বলেন, 'এই সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোনো মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও [সরকারের বিরুদ্ধে] লিখতে পারা যেত না।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

Related Topics

টপ নিউজ

মির্জা আব্বাস / বিএনপি / অন্তর্বর্তী সরকার / স্বাধীনতা / মানবিক করিডর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • শক্ত হাতে যেকোনো মব দমন করা হবে: মির্জা ফখরুল
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net