Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

আন্তর্জাতিক

সিএনএন ও রয়টার্স
08 May, 2025, 11:25 am
Last modified: 08 May, 2025, 12:02 pm

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ভারতের রাফাল জেট ভূপাতিত করা পিএল–১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়েছেন চীনের যে বিজ্ঞানী
  • ৭টি নয়, ভারত-পাকিস্তান সংঘাতে ‘মূলত ৮টি’ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের নতুন দাবি
  • কীভাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছিল পাকিস্তান?
  • পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের

ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

সিএনএন ও রয়টার্স
08 May, 2025, 11:25 am
Last modified: 08 May, 2025, 12:02 pm
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামা জেলার উয়ান এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

পাকিস্তানের সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি 'রাফাল' এবং একটি করে রুশ নির্মিত 'সুখোই-৩০' এবং একটি 'মিগ-২৯'। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানে হামলা চালানোর পরই তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এদিকে, গতকাল (৭ মে) সিএনএনকে উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীর একটি 'রাফাল' যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। এটিই হতে পারে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো কোনো ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংস হওয়ার ঘটনা।

পাকিস্তানের এই দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দাবি সত্য হলে, এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গত কয়েক দশকে সবচেয়ে বড় ক্ষতির একটি বলে বিবেচিত হবে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করবে।

রাফাল যুদ্ধবিমান সম্প্রতি ভারতের সামরিক বহরে যুক্ত হয়েছে। এটি সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এর উদ্দেশ্য রুশ সরঞ্জামের ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো; যা পাকিস্তান ও চীনের সঙ্গে দুই বিতর্কিত সীমান্তে মোতায়েন বাহিনীকে শক্তিশালী করতে সহায়ক হবে।

সংঘর্ষের আগ পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি রাফাল ছিল। আর নৌবাহিনীর বহর মূলত রুশ নির্মিত 'মিগ-২৯' যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল।

চলতি বছরের এপ্রিল মাসে ভারত সরকার ফরাসি সরকার সঙ্গে আরও ২৬টি 'রাফাল' যুদ্ধবিমান কেনার চুক্তি করে, যা ২০৩০ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর হাতে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ভারত ৩৬টি 'রাফাল' যুদ্ধবিমান অর্ডার দিয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়াসিওঁ (দাসো এভিয়েশন)।

দাসো অ্যাভিয়াসিওঁর তথ্য অনুযায়ী, 'রাফাল' একটি ডাবল (যৌথ) ইঞ্জিনচালিত যুদ্ধবিমান, যা বিমানবাহী জাহাজ কিংবা স্থলঘাঁটি—উভয় স্থান থেকেই উড়াল দিতে সক্ষম।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উয়ান গ্রাম থেকে পাওয়া কিছু ছবিতে একটি যুদ্ধবিমানের বাহ্যিক জ্বালানি ট্যাংকের ধ্বংসাবশেষ দেখা গেছে।

অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেস-এর সহযোগী গবেষক ট্রেভর বল জানান, ধ্বংসাবশেষটি সম্ভবত ফ্রান্সের তৈরি 'মিরাজ' বা 'রাফাল' যুদ্ধবিমানের ট্যাংকের।

তবে এটি শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত কোনো বিমানের অংশ কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান উত্তেজনা / রাফাল যুদ্ধ বিমান / ভূপাতিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ভারতের রাফাল জেট ভূপাতিত করা পিএল–১৫ ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়েছেন চীনের যে বিজ্ঞানী
  • ৭টি নয়, ভারত-পাকিস্তান সংঘাতে ‘মূলত ৮টি’ যুদ্ধবিমান ভূপাতিত: ট্রাম্পের নতুন দাবি
  • কীভাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করেছিল পাকিস্তান?
  • পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net