Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
ব্রাজিলে লেডি গাগার ফ্রি কনসার্টে এসেছিলেন ২০ লাখেরও বেশি মানুষ!

বিনোদন

টিবিএস ডেস্ক
04 May, 2025, 04:45 pm
Last modified: 04 May, 2025, 05:43 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

ব্রাজিলে লেডি গাগার ফ্রি কনসার্টে এসেছিলেন ২০ লাখেরও বেশি মানুষ!

শনিবারের এই পারফরম্যান্স ছিল লেডি গাগার অষ্টম অ্যালবাম মেহেম-এর প্রোমোশনাল ট্যুরের অংশ। এই অ্যালবামের গানের মধ্যে রয়েছে আব্রাকাডাব্রা এবং ডাই উইথ আ স্মাইল-এর মতো ট্র্যাক।
টিবিএস ডেস্ক
04 May, 2025, 04:45 pm
Last modified: 04 May, 2025, 05:43 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে পপ তারকা লেডি গাগার একটি ফ্রি কনসার্টে ২০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সিটি কর্পোরেশন। এটি লেডি গাগার জীবনের সবচেয়ে বড় কনসার্ট। খবর বিবিসি'র

রিও'র অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এই কনসার্ট আয়োজন করা হয়েছিল। এটি আয়োজনের খরচ বহন করে স্থানীয় সিটি কর্পোরেশন।

আয়োজকরা আশা করছেন, এই আয়োজন স্থানীয় অর্থনীতিতে প্রায় ১০ কোটি ডলার (প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড) আয় যোগ করবে।

শনিবারের এই পারফরম্যান্স ছিল লেডি গাগার অষ্টম অ্যালবাম মেহেম-এর প্রোমোশনাল ট্যুরের অংশ। এই অ্যালবামের গানের মধ্যে রয়েছে আব্রাকাডাব্রা এবং ডাই উইথ আ স্মাইল-এর মতো ট্র্যাক।

সর্বশেষ ২০১২ সালে ব্রাজিলে পারফর্ম করেছিলেন গাগা।

ছবি: বিবিসি

লেডি গাগার 'লিটল মনস্টারস' নামে পরিচিত কয়েকজন ভক্ত সমুদ্র সৈকতে প্রবেশের জন্য খুব ভোরে লাইনে দাড়ান।

এই কনসার্ট ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রায় ৫ হাজার পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন এবং দর্শনার্থীদের প্রবেশপথে মেটাল ডিটেক্টর রাখা হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ড্রোন ও ফেশিয়াল রিকগনিশন ক্যামেরারও ব্যবহার করে।

লেডি গাগা অবশ্য রিওতে ফ্রি কনসার্টে অংশ নেওয়া প্রথম শিল্পী নন।

এর আগে ২০২৪ সালের মে মাসে ম্যাডোনা কোপাকাবানা সৈকতে একটি কনসার্ট করেছিলেন। ওই কনসার্টের খরচও শহর কর্তৃপক্ষ বহন করেছিল।

ব্রাজিলের পতাকা মেলে ধরতে ধরতে আবেগাপ্লুত কণ্ঠে ভক্তদের উদ্দেশে লেডি গাগা বলেন, 'আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, ১০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছেন।'

তিনি আরও বলেন, 'ব্রাজিল, আমি প্রস্তুত। আমি আমার সবটুকু উজাড় করে দেবো।'

কনসার্টে লেডি গাগা ব্রাজিলের থিমে পোশাক পরে মঞ্চে ওঠেন।

ছবি: বিবিসি

এদিন আলেজান্দ্রো, পোকার ফেস এবং অ্যাব্রাকাডাব্রা-সহ গাগার জনপ্রিয় হিটগানগুলোর সঙ্গে গলা মিলিয়েছেন হাজার হাজার দর্শক।

সৈকতের বিভিন্ন স্থানে স্থাপন করা বিশাল স্ক্রিনে ভক্তরা গান উপভোগ করেন। পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এসেছিলেন এই বিশাল আয়োজন উপভোগ করতে।

লুয়ান মেসিয়াস (২৮) নামের একজন দর্শক জানান তিনি পাশের সাও পাওলো রাজ্যের ইতানহেম শহর থেকে সারারাত বাসে চড়ে এসেছেন।

অপর ভক্ত ২২ বছর বয়সী আলিশা দুয়ার্তে এএফপিকে জানান, তিনি সকাল ৭টা ৪০ মিনিটে লাইনে দাঁড়িয়েছেন।

অন্যদিকে কনসার্টে যোগ দিতে যাওয়া লায় বোর্হেস রয়টার্সকে বলেন, 'এটা হবে এক অবিস্মরণীয় শো। খুব আবেগঘন হবে, আর আমি অনেক কাঁদব।'

কনসার্টের শেষের দিকে লেডি গাগা ভক্তদের উদ্দেশে বলেন, 'আমরা মনস্টার, আর মনস্টার কখনও মরে না।'

এরপর তিনি তার সবচেয়ে জনপ্রিয় গান ব্যাড রোমান্স  দিয়ে কনসার্ট শেষ করেন।

Related Topics

টপ নিউজ

ব্রাজিল / কনসার্ট / লেডি গাগা / রিও ডি জেনিরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net