Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
নোয়াখালীতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ছাত্রদল নেতা

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
29 April, 2025, 01:15 pm
Last modified: 29 April, 2025, 01:19 pm

Related News

  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নোয়াখালীতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ছাত্রদল নেতা

স্থানীয়রা তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
সানা উল্লাহ সানু
29 April, 2025, 01:15 pm
Last modified: 29 April, 2025, 01:19 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় তার ছোট ভাই ও ছাত্রদল নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।

স্থানীয়রা তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক ব্যক্তিরা হলেন আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) এবং মনির হোসেন (২২)।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামের এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পালানোর সময় এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। স্থানীয়রা ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেন। পরে এলাকাবাসী আহত দুই ভাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সাংবাদিকদের বলেন, 'শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। তার ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'

তবে, তিনি হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবায় ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পানি সেচে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'

Related Topics

টপ নিউজ

গুলি করে হত্যা / যুবলীগ কর্মী / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • টেকনাফে পাহাড় ধসে খাদে পড়ে গুরুতর আহত বন্য হাতি
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net