Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ইউক্রেন যুদ্ধে জিতবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক

আরটি
29 April, 2025, 11:55 am
Last modified: 29 April, 2025, 11:57 am

Related News

  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের

ইউক্রেন যুদ্ধে জিতবে না: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সোমবার (২৮ এপ্রিল) কনজারভেটিভ সংগঠক চার্লি কার্কের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘মূলধারার গণমাধ্যমে এমন একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, যুদ্ধ আরও কয়েক বছর চললে রাশিয়া ভেঙে পড়বে, ইউক্রেন নিজেদের সব এলাকা ফিরে পাবে এবং যুদ্ধের আগের পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।’
আরটি
29 April, 2025, 11:55 am
Last modified: 29 April, 2025, 11:57 am
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, কয়েক বছর যুদ্ধ চললেও রাশিয়ার পতন ঘটবে, এমন ধারণা একেবারেই শিশুসুলভ।

সোমবার (২৮ এপ্রিল) কনজারভেটিভ সংগঠক চার্লি কার্কের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, 'যদি এটি থামানো না যায়, তাহলে ইউক্রেন যুদ্ধে জিতবে না।'

তিনি বলেন, 'মূলধারার গণমাধ্যমে এমন একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে, যুদ্ধ আরও কয়েক বছর চললে রাশিয়া ভেঙে পড়বে, ইউক্রেন নিজেদের সব এলাকা ফিরে পাবে এবং যুদ্ধের আগের পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।'

ভ্যান্স বলেন, 'এই যুদ্ধ যদি আরও কয়েক বছর চলে, তাহলে লাখ লাখ মানুষের প্রাণহানি হতে পারে এবং পরিস্থিতি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়ানোর ঝুঁকিও তৈরি হবে। তাই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।'

তিনি আরও বলেন, দুই পক্ষের সঙ্গে সমঝোতার চ্যালেঞ্জ সত্ত্বেও মার্কিন মধ্যস্ততাকারীরা 'অগ্রগতি অর্জন করছেন'।

ভ্যান্স বলেন, 'কখনো কখনো ইউক্রেনের ওপর খুব হতাশা আসে, কখনো আবার রাশিয়ার ওপর। মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের তা করতে দেন না।'

ভ্যান্সের মন্তব্য এমন এক সময় এল, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্‌যাপনের অংশ হিসেবে রুশ সেনারা ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতি পালন করবে। এর জবাবে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে 'কৌশলগত চালাকির' অভিযোগ এনে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান।

রাশিয়ার দাবি, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ৩০ দিনের 'জ্বালানি যুদ্ধবিরতি' এবং ইস্টার উপলক্ষ্যে হওয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির উভয়ই ইউক্রেন ভঙ্গ করেছে, যদিও তারা সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। 

পুতিন বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ইউক্রেনকে সেনা-সমাবেশ বন্ধ করতে হবে এবং পশ্চিমাদের কিয়েভে অস্ত্র সরবরাহ থামাতে হবে।
 
Related Topics

টপ নিউজ

জেডি ভ্যান্স / ইউক্রেন যুদ্ধ / যুদ্ধবিরতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস
  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net