Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
21 April, 2026, 09:00 pm
Last modified: 21 April, 2026, 09:03 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ইরান শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে; চুক্তি না হলে মার্কিন বাহিনী হামলার জন্য প্রস্তুত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • ট্রাম্পের লাগামহীন মন্তব্যে ভেস্তে যাচ্ছে ইরান আলোচনা, জানালেন তারই সহকারীরা
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান

ঘনিয়ে আসছে যুদ্ধবিরতির সময়সীমা, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা ট্যাংকারের

ধারণা করা হচ্ছে, তিনটি নৌযানই হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।
অয়েলপ্রাইস ডটকম
21 April, 2026, 09:00 pm
Last modified: 21 April, 2026, 09:03 pm
জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার জাহাজ। ছবি: অয়েলপ্রাইস ডটকম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার প্রাক্কালে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেছে আরও একটি তেলবাহী ট্যাংকার। সঙ্গে ছিল দুটি মালবাহী জাহাজও। সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই এলাকায় মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত দুটি ইরানি জাহাজ জব্দ করেছে।

জাহাজগুলোর মধ্যে কেবল একটি কনটেইনার জাহাজ ইরানের পতাকাবাহী। অন্যগুলোর মধ্যে একটি ঘানার পতাকাবাহী এবং তেলবাহী ট্যাংকারটির মালিকানা এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনটি নৌযানই হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ শান্তি আলোচনার প্রত্যাশায় আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর আগে সোমবার ইরানের এক বিবৃতির জেরে তেলের দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। ওই বিবৃতিতে, হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখার আগের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেয় তেহরান। ওই অঞ্চলে ইরানি নৌযান চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণেই মূলত ইরান এই দ্বিতীয় বিবৃতিটি দিয়েছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই সাম্প্রতিক ওঠানামা প্রসঙ্গে আইএনজি-র কমোডিটি টিম সতর্ক করে বলেছে, 'হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে ইরানের সরে আসার ঘোষণায় গতকাল জ্বালানির বাজারে উল্লম্ফন দেখা দিলেও, বাজারে এখনো এমনভাবে লেনদেন চলছে যা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে আশাবাদেরই ইঙ্গিত দেয়।'

এই আশাবাদ যথেষ্ট যৌক্তিক হলেও আইএনজি-র বিশ্লেষক ওয়ারেন প্যাটারসন এবং ইওয়া মান্থে লিখেছেন, 'আমরা মনে করি, বাজারে চলমান সরবরাহ সংকটের বিষয়টি অবমূল্যায়িত হচ্ছে। এই আশাবাদ সম্ভবত সরবরাহ সংকটের রূঢ় বাস্তবতাকে আড়াল করে ফেলছে।'

অন্যদিকে সিটি ব্যাংকের বিশ্লেষকরা তুলনামূলকভাবে বেশি আশাবাদী। রয়টার্সের বরাত দিয়ে তারা বলেন, "আমরা এখনও মনে করি এ সপ্তাহেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে এবং/অথবা যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে, যা পরবর্তীতে একটি বিস্তৃত চুক্তিতে রূপ নিতে পারে।"

তবে এই আশাবাদের মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধ কোনো সমঝোতার জন্য সহায়ক নয়। উল্লেখ্য, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামীকাল গ্রিনিচ মান সময় রাত ১২টায় শেষ হবে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / ট্যাংকার জাহাজ / যুদ্ধবিরতি / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প
  • ইরান শীঘ্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে; চুক্তি না হলে মার্কিন বাহিনী হামলার জন্য প্রস্তুত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • ট্রাম্পের লাগামহীন মন্তব্যে ভেস্তে যাচ্ছে ইরান আলোচনা, জানালেন তারই সহকারীরা
  • ইরান যুদ্ধের জেরে বিশ্ব এখন ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটে: আইইএ প্রধান

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net