Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
কুরস্কের শেষ গ্রাম পুনরুদ্ধারের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 April, 2025, 11:10 am
Last modified: 27 April, 2025, 11:30 am

Related News

  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ইউক্রেনের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশ্ন তোলায় 'নির্বাচনের জন্য প্রস্তুত' জানালেন জেলেনস্কি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ: সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার কমাতে বিভিন্ন দেশের উদ্যোগ

কুরস্কের শেষ গ্রাম পুনরুদ্ধারের দাবি রাশিয়ার

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সহায়তার কথা প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ‘বীরত্বের’ প্রশংসা করেন।
টিবিএস ডেস্ক
27 April, 2025, 11:10 am
Last modified: 27 April, 2025, 11:30 am
ভিডিও কনফারেন্সে শীর্ষ রুশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ইপিএ

ইউক্রেনের পশ্চিমে অবস্থিত কুরস্ক পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি রাশিয়ার। তবে এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। খবর বিবিসির।

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ভ্যালেরি গেরাসিমভ বলেন, ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা শেষ গ্রামটিও এখন রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। তারা পুনর্দখল করেছে এটি। প্রায় আট মাস আগে হঠাৎ আক্রমণ করে এলাকাটি দখল করে নেয় ইউক্রেন।

বক্তব্যে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর 'বীরত্বের' প্রশংসা করেন ওই রুশ কর্মকর্তা। প্রথম বারের মতো রাশিয়া যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের সহায়তার কথা প্রকাশ করেছে দেশটি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের প্রচেষ্টা 'সম্পূর্ণ ব্যর্থ' হয়েছে।

অন্যদিকে ইউক্রেন বলছে, তাদের সেনারা এখনো রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার এসব দাবি 'প্রচারণার কৌশল' বলে উড়িয়ে দিয়েছে।

৭০ হাজার রুশ সেনা ও ব্যাপক ড্রোন হামলার মুখে কুরস্ক থেকে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। 

মার্কিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) ২৫ এপ্রিলের এক প্রতিবেদনে জানিয়েছে, "ওই এলাকায় ইউক্রেনকে পুরোপুরি হটাতে রুশ বাহিনী সম্প্রতি কুরস্ক অঞ্চলের আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে। সেখানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বাকি অল্প কিছু অংশ দখলের চেষ্টায় রয়েছে তারা।"

আইএসডব্লিউ আরও জানিয়েছে, ২৫ এপ্রিল রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলেও লড়াই চলমান ছিল।

শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ভ্যালেরি গেরাসিমভ বলেন, "আজ কুরস্ক অঞ্চলের শেষ বসতি—গর্নাল গ্রাম ইউক্রেনের কাছ থেকে মুক্ত করা হয়েছে।"

গেরাসিমভ দাবি করেছেন, কুরস্ক অঞ্চলে লড়াইয়ে ৭৬ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। তবে হতাহতের এ সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি উত্তর কোরিয়ার সেনাদেরও প্রশংসা করেন। তিনি বলেন, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি দলকে পরাজিত করতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী 'গুরুত্বপূর্ণ সহায়তা' করেছে।

গেরাসিমভের বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, "কিয়েভ শাসকগোষ্ঠীর অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, এর ফলে অন্যান্য ফ্রন্টেও রাশিয়ার আরও এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।"

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা এখন কুরস্কের পাশের ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের কয়েকটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর সাধারণ স্টাফ জানিয়েছে, যুদ্ধে পরিস্থিতি 'কঠিন'। তবে তারা বলেছে, ইউক্রেনীয় বাহিনী এখনও কুরস্কে তাদের অবস্থান ধরে রেখেছে এবং কুরস্কের ঠিক দক্ষিণে বেলগোরোদ অঞ্চলে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে।

গত আগস্টে দুই দেশের সীমান্তে একটি 'বাফার জোন' গঠনের উদ্দেশ্যে সেখানে অনুপ্রবেশের চেষ্টা চালায় ইউক্রেন। সেখানে রুশ বাহিনী যাতে সেনা মোতায়েন করতে না পারে সে জন্যই তারা আক্রমণ চালায়।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেন 'যুদ্ধ শেষ করার জন্য চুক্তির দ্বারপ্রান্তে' বলে জানিয়েছিলেন। তার এ মন্তব্যের একদিন পরই ইউক্রেন এ অনুপ্রবেশের চেষ্টা করে।

তবে গতকাল শনিবার পুতিনের যুদ্ধ শেষ করার ইচ্ছার বিষয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি এ সপ্তাহে কিয়েভে রাশিয়ার আক্রমণে কথা উল্লেখ করেছেন। এ আক্রমণে কমপক্ষে ১২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন।

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউস শনিবারের বৈঠকটিকে ইতিবাচক বলে বর্ণনা করেছে। জেলেনস্কি এ বৈঠককে 'ঐতিহাসিকভাবে প্রতীক' হয়ে থাকার মতো বৈঠক বলেছেন। তারা আশা করছেন তারা এতে সফল হবেন।

শুক্রবার বিবিসি-কে জেলেনস্কি বলেন, তিনি 'পূর্ণ এবং নিঃশর্ত অস্ত্রবিরতি' চান। এরপরই কোনো চুক্তি হবে।

যুদ্ধ শেষ করার জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে বিভিন্ন এলাকার ছেড়ে দেওয়ার জন্য কিয়েভকে চাপ দিচ্ছেন ট্রাম্প। এ অংশ হিসেবে ক্রিমিয়ান উপদ্বীপ ছেড়ে দেওয়ার প্রস্তাব আসতে পারে। এটি ২০১৪ সালে অবৈধভাবে দখল করে নেয় রাশিয়া।

তবে জেলেনস্কি বারবার এমন ছাড় প্রত্যাখ্যান করে এসেছেন।

ইউক্রেন আশা করেছিল, কুরস্কের বিনিময়ে রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনা করবে তারা। কিন্তু ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলাকার ২০ শতাংশই দখল করে নিয়েছে রাশিয়া।

Related Topics

টপ নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন / ভলোদিমির জেলেনস্কি / কুরস্ক / পুনর্দখল / নিয়ন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • দেশত্যাগের সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী দুর্নীতি দমন কর্তৃপক্ষের হাতে আটক 
  • ভূখণ্ড সংক্রান্ত ইস্যু এখনো অমীমাংসিত: দাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ইউক্রেনের গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশ্ন তোলায় 'নির্বাচনের জন্য প্রস্তুত' জানালেন জেলেনস্কি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ: সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার কমাতে বিভিন্ন দেশের উদ্যোগ

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net