Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2025, 10:50 pm
Last modified: 26 April, 2025, 11:02 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা

নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা ভারতের সরকার এবং নেপালের সরকারের প্রতিও সমর্থন জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।
টিবিএস ডেস্ক
26 April, 2025, 10:50 pm
Last modified: 26 April, 2025, 11:02 pm
ছবি: সংগৃহীত

পেহেলগামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এটি বলেছে, হামলার জন্য যারা দায়ী, তাদের শাস্তি হওয়া উচিত এবং যারা এই হামলার পরিকল্পনা করেছে বা কোনোভাবে সহায়তা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। খবর এনডিটিভির।

১৫ সদস্যের এই নিরাপত্তা পরিষদ আজ শনিবার এক প্রেস বিবৃতিতে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে হওয়া হামলার নিন্দা জানায়। এ হামলায় অন্তত ২৬ জন নিহত হয় ও বহু মানুষ আহত হন।

বিবৃতিতে বলা হয়, 'এই ভয়ঙ্কর কাজ যারা করেছে এবং যারা পরিকল্পনা করেছে বা অর্থ দিয়ে সহায়তা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া জরুরি।'

বিবৃতিতে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের নিয়ম অনুযায়ী সব দেশকে এ হামলার ঘটনায় তদন্তে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে।  

চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ফ্রান্স। তাই পরিষদের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জেরোমে বোনাফোঁ এ বিবৃতি দিয়েছেন।

নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা ভারতের সরকার এবং নেপালের সরকারের প্রতিও সমর্থন জানিয়েছেন। সেইসঙ্গে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে।

নিরাপত্তা পরিষদ বিবৃতিতে আরও বলেছে, যেকোনো ধরনের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। সন্ত্রাসবাদের কোনো কাজই গ্রহণযোগ্য নয়—যে কারণেই হোক, যেখানে হোক, যখনই হোক বা যেই করে থাকুক না কেন, এটি অপরাধ।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। এর দুই দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে।

Related Topics

টপ নিউজ

পেহেলগাম / হামলা / জাতিসংঘ / নিন্দা / নিহত / তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • ফার্মগেটে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত
  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • যুদ্ধ শুরুর পর থেকে ইরানে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ২০ বারের বেশি হামলা হয়েছে: ডব্লিউএইচও

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net