Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
এক দশক পর আবার শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পরিত্যক্ত আকাশচুম্বী ভবনের নির্মাণকাজ 

আন্তর্জাতিক

সিএনএন
26 April, 2025, 11:00 am
Last modified: 26 April, 2025, 11:00 am

Related News

  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

এক দশক পর আবার শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পরিত্যক্ত আকাশচুম্বী ভবনের নির্মাণকাজ 

চীনের তিয়ানচিন শহরে ৫৯৭ মিটার (১,৯৫৯ ফুট) উচ্চতার ‘গোল্ডিন ফাইন্যান্স ১১৭’ ভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০০৮ সালে। ১১৭ তলা বিশিষ্ট এই টাওয়ারটি তখন চীনের সবচেয়ে উঁচু ভবন হওয়ার কথা ছিল।
সিএনএন
26 April, 2025, 11:00 am
Last modified: 26 April, 2025, 11:00 am
চীনের তিয়ানচিন শহরে ৫৯৭ মিটার উচ্চতার ‘গোল্ডিন ফাইন্যান্স ১১৭’ ভবন। ছবি: শাটারস্টক

এক দশক পর বিশ্বের সবচেয়ে উঁচু কিন্তু পরিত্যক্ত আকাশচুম্বী ভবনের নির্মাণকাজ আবারও শুরু হতে পারে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

চীনের তিয়ানচিন শহরে ৫৯৭ মিটার (১,৯৫৯ ফুট) উচ্চতার 'গোল্ডিন ফাইন্যান্স ১১৭' ভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০০৮ সালে। ১১৭ তলা বিশিষ্ট এই টাওয়ারটি তখন চীনের সবচেয়ে উঁচু ভবন হওয়ার কথা ছিল।

শক্তিশালী বাতাস ও ভূমিকম্প প্রতিরোধে বিশেষ 'মেগা কলাম' ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এর ওপরের অংশে হীরা আকৃতির একটি খোলা জায়গা আছে, যেখানে সুইমিং পুল ও পর্যবেক্ষণ মঞ্চ থাকার কথা। ওপরের তলাগুলোতে অফিস ও পাঁচতারা হোটেল বানানোর পরিকল্পনা ছিল।

তবে ২০১৫ সালে চীনের শেয়ারবাজারে বড় ধস নামে। এতে ভবন নির্মাতা হংকংভিত্তিক কোম্পানি 'গোল্ডিন প্রপার্টিজ' আর্থিক সমস্যায় পড়ে এবং নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। কোম্পানির প্রতিষ্ঠাতা পান সুতোং এক সময় হংকংয়ের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। এখন কোম্পানিটি দেউলিয়া হয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে ভবনটির নির্মাণকাজ আবার শুরু হতে পারে এবং ২০২৭ সালে শেষ হতে পারে। নতুন একটি নির্মাণ অনুমোদনপত্রে ভবনটির চুক্তিমূল্য প্রায় ৫৬৯ মিলিয়ন ইউয়ান ($৭৮ মিলিয়ন) উল্লেখ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বন্ধ হয়ে যাওয়া নির্মাতা প্রতিষ্ঠানের নাম ভবনটি থেকে বাদ দেওয়া হতে পারে। তবে ভবনটি আগের মতোই ব্যবহৃত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এই প্রকল্পের সঙ্গে জড়িত 'পি অ্যান্ড টি গ্রুপ' ও 'বিজিআই ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস' এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

গত এক দশকে চীনের বিভিন্ন শহরে অপূর্ণাঙ্গ ও পরিত্যক্ত আকাশচুম্বী ভবন দেখা যাচ্ছে, যা দেশটির রিয়েল এস্টেট খাতের সংকটের প্রতিচ্ছবি। ২০২০ সালে চীনের আবাসন মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ৫০০ মিটারের বেশি উচ্চতার নতুন ভবন নির্মাণ নিষিদ্ধ করে। এর অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত বিনিয়োগ ঠেকানো।

এদিকে, সোমবার চীনের 'গ্রীনল্যান্ড গ্রুপ' জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে ৪৬৮ মিটার (১,৫৩৫ ফুট) উঁচু 'চেংদু গ্রীনল্যান্ড টাওয়ার'-এর নির্মাণকাজও আবার শুরু হচ্ছে। ২০২৩ সালে আর্থিক সমস্যার কারণে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির প্রকল্পটি স্থগিত হয়েছিল।

ডিউক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং চীনের রিয়েল এস্টেট বিষয়ে দুইটি বইয়ের লেখক কিয়াও শিতং বলেছেন, একসঙ্গে দুটি বড় নির্মাণ প্রকল্প আবার শুরু হওয়া সম্ভবত কাকতালীয় কিছু নয়।

এক ভিডিও কলের মাধ্যমে তিনি বলেন, 'জাতীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, তারা রিয়েল এস্টেট বাজারকে স্থিতিশীল করতে চায়। তাই তারা স্থানীয় সরকারগুলোকে এই খাতকে আবার জাগিয়ে তোলার উৎসাহ দিচ্ছে।'

তিনি আরও বলেন, 'এটি শুধু আকাশচুম্বী ভবনের ব্যাপার নয় — সরকার আসলে বাজারকে একটা বার্তা দিচ্ছে।'

অর্থনৈতিক সমস্যা ও কড়া নিয়ম থাকা সত্ত্বেও চীন এখনও বিশ্বের আকাশচুম্বী ভবন নির্মাণে শীর্ষে। 'কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট'-এর তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে ২০০ মিটার বা তার বেশি উচ্চতার ১৩৩টি ভবন তৈরি হয়েছে। এর মধ্যে ৯১টি নির্মাণ করা হয়েছে চীনে।

Related Topics

টপ নিউজ

চীন / সবচেয়ে উঁচু ভবন / আকাশচুম্বী / নির্মাণ কাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net