Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
টাইম ম্যাগাজিনকে ট্রাম্প; জিনপিং-এর সঙ্গে ফোনালাপসহ জানালেন বিভিন্ন চুক্তির পরিকল্পনা

আন্তর্জাতিক

রয়টার্স 
25 April, 2025, 06:40 pm
Last modified: 25 April, 2025, 06:46 pm

Related News

  • রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
  • ‘কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্যের সব সুবিধা চায়’: কানাডার পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ ট্রাম্প
  • মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • পররাষ্ট্রনীতিতে সাফল্য অধরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে চাপে ট্রাম্প
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

টাইম ম্যাগাজিনকে ট্রাম্প; জিনপিং-এর সঙ্গে ফোনালাপসহ জানালেন বিভিন্ন চুক্তির পরিকল্পনা

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (জিনপিং) ফোন করেছেন। আমি মনে করি না, এটা তার দুর্বলতার কোনো লক্ষণ।’ তবে, শি কবে ফোন করেছিলেন বা তারা কী বিষয়ে আলোচনা করেছেন তা তিনি উল্লেখ করেননি।
রয়টার্স 
25 April, 2025, 06:40 pm
Last modified: 25 April, 2025, 06:46 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত একটি চুক্তির বিষয়ে আলোচনা করছে এবং এই প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন।

শুক্রবার প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করছে চীন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'তিনি (জিনপিং) ফোন করেছেন। আমি মনে করি না, এটা তার দুর্বলতার কোনো লক্ষণ।' তবে, শি কবে ফোন করেছিলেন বা তারা কী বিষয়ে আলোচনা করেছেন তা তিনি উল্লেখ করেননি।

এ বিষয়ে ট্রাম্পের মন্তব্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্য প্রকাশিত হওয়ার আগে চীন যুক্তরাষ্ট্রকে দ্বিপাক্ষিক শুল্ক আলোচনা নিয়ে 'জনগণকে ভুলভাবে তথ্য দেওয়া' বন্ধ করার আহ্বান জানিয়েছিল।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত চুক্তিগুলো করতে তার আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। আগামী এক বছর পরও যুক্তরাষ্ট্রে শুল্কহার ৫০ শতাংশ পর্যন্ত  থাকলেও তিনি সেটাকেই 'পুরোপুরি জয়' হিসেবে দেখবেন বলে জানান।

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তিনি বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে আরও কিছু চুক্তি করতে চান, যার মধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরব সম্পর্কিত বিষয়।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে। এবং জেলেনস্কি এটি বোঝেন, এবং সবাই বোঝে যে ট্রাম্প আসার বহু আগে থেকেই এটা রাশিয়ার সঙ্গে ছিল।'

তিনি আরও ভবিষ্যদ্বাণী করে জানান, সৌদি আরব ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে তার প্রথম মেয়াদে হওয়া 'আব্রাহাম চুক্তিতে' সই করবে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তিও হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / শি জিনপিং / ফোনালাপ / টাইম ম্যাগাজিন / সাক্ষাতকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • রাষ্ট্রপতিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
  • ‘কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্যের সব সুবিধা চায়’: কানাডার পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ ট্রাম্প
  • মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • পররাষ্ট্রনীতিতে সাফল্য অধরা, মধ্যবর্তী নির্বাচনের মুখে চাপে ট্রাম্প
  • ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net