Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড, চলতি বছর ১৮ বারের মতো বাড়ল দাম

বাংলাদেশ

ইউএনবি
21 April, 2025, 10:35 pm
Last modified: 21 April, 2025, 10:50 pm

Related News

  • ফুরাচ্ছে সংরক্ষণ ট্যাঙ্কের মজুত, ডিজেলের বৈশ্বিক সংকট গড়াতে পারে ২০২৭ সাল পর্যন্ত
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • বৈশ্বিক ডিজেল সংকট তীব্র হওয়ার মধ্যেই বেড়েছে চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানি
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • বিশ্ববাজার থেকে উধাও ৩.৬ কোটি টন এলএনজি, বিকল্প উৎসের জন্য ক্রেতারা ঝুঁকছে আফ্রিকায়

দেশের ইতিহাসে সোনার দামে রেকর্ড, চলতি বছর ১৮ বারের মতো বাড়ল দাম

এবার ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৪ হাজার ৭১২ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা।
ইউএনবি
21 April, 2025, 10:35 pm
Last modified: 21 April, 2025, 10:50 pm
প্রতীকী ছবি: রাজীব ধর/টিবিএস

চলতি বছর মাত্র চার মাসের মধ্যে ১৮ বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ আজ সোমবার (২১ এপ্রিল) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি। ফলে দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে।

এবার ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৭১২ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত শনিবার (১৯ এপ্রিল) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। পরদিন রোববার অর্থাৎ গতকাল (২০ এপ্রিল) থেকে তা কার্যকর হয়। শনিবার ঘোষিত দাম অনুযায়ী গতকাল দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।

এর একদিন পর আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত বাজুস ১৮ বার সোনার দাম বাড়িয়েছে এবং কমিয়েছে ৬ বার।

দেশের বাজারে সোনার মূল্য আগেই বিশ্ববাজারের মূল্যকে ছাড়িয়ে গেছে। তারপরও বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে বাজুস সোনার দাম বাড়িয়েই চলছে। তবে আন্তর্জাতিক বাজারের পূর্বাভাসের তুলনায় বাজুসের মূল্য বৃদ্ধির হার অনেক বেশি।

বাজুস ব্যবসায়ীদের এও জানিয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী সোনা ও রূপার বিক্রয়মূল্যে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকতে হবে এবং শ্রমিকদের জন্য বাজুস কর্তৃক নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরিও অন্তর্ভুক্ত থাকতে হবে।

সে হিসাবে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন প্রায় ১ লাখ ৯১ হাজার ৫৪৫ টাকা, যা দেশের ইতিহাসে রেকর্ড। 

সোনার দাম দিন দিন ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অনেকেই বিশেষ করে মধ্যম আয়ের মানুষেরা বিকল্প ধাতুর দিকে ঝুঁকছে।

আগামীকাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন দাম অনুযায়ী হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতনী পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ৭৭৯ টাকা।

আজ সোমবার ২২ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতনী পদ্ধতির এক ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হয়েছে। 

এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 

Related Topics

টপ নিউজ

সোনা / বাজুস / বিশ্ববাজার / ভরি / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • ফুরাচ্ছে সংরক্ষণ ট্যাঙ্কের মজুত, ডিজেলের বৈশ্বিক সংকট গড়াতে পারে ২০২৭ সাল পর্যন্ত
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • বৈশ্বিক ডিজেল সংকট তীব্র হওয়ার মধ্যেই বেড়েছে চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানি
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর
  • বিশ্ববাজার থেকে উধাও ৩.৬ কোটি টন এলএনজি, বিকল্প উৎসের জন্য ক্রেতারা ঝুঁকছে আফ্রিকায়

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net