Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
বৈশ্বিক ডিজেল সংকট তীব্র হওয়ার মধ্যেই বেড়েছে চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানি

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
19 September, 2026, 06:25 pm
Last modified: 19 September, 2026, 06:26 pm

Related News

  • সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • বিশ্বের প্রথম ড্রোন সাবমেরিনের ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে
  • স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

বৈশ্বিক ডিজেল সংকট তীব্র হওয়ার মধ্যেই বেড়েছে চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানি

গত আগস্টে চীনের জ্বালানি রপ্তানি বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডিজেল।
অয়েলপ্রাইস ডটকম
19 September, 2026, 06:25 pm
Last modified: 19 September, 2026, 06:26 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে পরিশোধিত জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে গত আগস্টে চীনের জ্বালানি রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত চীনের কাস্টমস তথ্যানুযায়ী, আগস্ট মাসে চীন মোট ৬০.১ লাখ টন পরিশোধিত জ্বালানি রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২.৭ শতাংশ বেশি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্টে চীনের মোট জ্বালানি রপ্তানির পরিমাণ মধ্যপ্রাচ্য যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে। এর মধ্যে জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি রপ্তানি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছে।

তবে চলতি বছরের প্রথম আট মাসের (জানুয়ারি-আগস্ট) সামগ্রিক হিসাব বিবেচনা করলে দেখা যায়, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চীনের মোট জ্বালানি রপ্তানি এখনো ৯.৬ শতাংশ কম। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর অপরিশোধিত তেলের বিশ্ববাজারে চরম সংকট তৈরি হওয়ায়, চলতি বছরের শুরুর দিকে বেইজিং জ্বালানি রপ্তানির ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেছিল।

ফেব্রুয়ারির শেষদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া এবং কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি— বন্ধ হয়ে যাওয়ার পরপরই বিশ্বজুড়ে জ্বালানি পণ্যের তীব্র সরবরাহ ঘাটতি দেখা দেয়। সে সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি নির্দিষ্ট দেশে সীমিত সরবরাহ ছাড়া সব ধরনের জ্বালানি রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছিল চীন। তবে পরবর্তী সময়ে বেইজিং এসব বিধিনিষেধ কিছুটা শিথিল করে।

গত আগস্টে চীনের জ্বালানি রপ্তানি বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ডিজেল। বিশ্বজুড়ে ডিজেল সরবরাহের সংকট মারাত্মক আকার ধারণ করায়, গত মাসে দেশটির ডিজেল রপ্তানি ৪২.১ শতাংশ উল্লম্ফন করে ১৩.৩ লাখ টনে পৌঁছেছে। ফলে চলতি বছরের প্রথম আট মাসে চীনের মোট ডিজেল রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮.৪ লাখ টনে, যা আগের বছরের চেয়ে ৫.৯ শতাংশ বেশি।

একইভাবে আগস্ট মাসে বিদেশে জেট ফুয়েল পাঠানোর হারও ৪১.৪ শতাংশ বেড়ে ২৫.৫ লাখ টনে দাঁড়িয়েছে। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে পেট্রোল বা গ্যাসোলিনের ক্ষেত্রে; আগস্টে দেশটির পেট্রোল রপ্তানি ১৭.৫ শতাংশ কমে ৭ লাখ টনে নেমে এসেছে।

রপ্তানির এই বড় উত্থানের মধ্যেই চীনে আবার নতুন করে জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞার আশঙ্কাও দেখা দিচ্ছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে চীনের অভ্যন্তরীণ ডিজেল ও পেট্রোলের মজুত দ্রুত হ্রাস পাচ্ছে, যা বেইজিংকে আবারও জ্বালানি রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দিকে ঠেলে দিতে পারে।

চীনা পণ্যবাজার গবেষণা প্রতিষ্ঠান 'জেএলসি ইন্টারন্যাশনাল'-এর জ্বালানি মজুতসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোর পেট্রোল বা গ্যাসোলিন মজুত ২.৯ শতাংশ কমে ২০২২ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে। একই সময়ে ডিজেলের মজুত ২.৪ শতাংশ কমে গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

 

Related Topics

টপ নিউজ

চীন / ডিজেল / বিশ্ববাজার / জ্বালানি / রপ্তানি / মধ্যপ্রাচ্য সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং
  • বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার সুযোগ দেবে ইউজিসি
  • বিশ্বের প্রথম ড্রোন সাবমেরিনের ‘মাদারশিপ’ বানাচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট চিত্রে
  • স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net