Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
অসুস্থতা নিয়ে স্ত্রীর লড়াই-আ.লীগের আমলে রাজনৈতিক পীড়ন নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট ফখরুলের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 10:30 pm
Last modified: 10 April, 2025, 10:51 pm

Related News

  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

অসুস্থতা নিয়ে স্ত্রীর লড়াই-আ.লীগের আমলে রাজনৈতিক পীড়ন নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট ফখরুলের

প্রবীণ এই রাজনীতিবিদ বর্তমানে মেডিকেল চেক-আপের জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করছেন।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 10:30 pm
Last modified: 10 April, 2025, 10:51 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

একটি হৃদয়গ্রাহী ফেসবুক পোস্টে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রীর প্রতি গভীর অনুভূতি ও শ্রদ্ধা প্রকাশ করেছেন, এবং আওয়ামী লীগ সরকারের সময়কালীন রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে তার স্ত্রীর অসুস্থতার সাথে লড়াইয়ের কথা তুলে ধরেছেন।

প্রবীণ এই রাজনীতিবিদ বর্তমানে মেডিকেল চেক-আপের জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে অবস্থান করছেন।

আজ (১০ এপ্রিল) তার অফিসিয়াল ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, সিঙ্গাপুরে তার স্ত্রীর চিকিৎসকেরা বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, তবে ছয় মাস পর তাদের আবার যেতে হবে।

ফখরুল লিখেছেন, '২০২২ সালের ডিসেম্বরে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে, আমার পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গিয়েছিল। সে আমাদের পরিবারের মূল ভিত্তি। আমি যত শিগগিরই সম্ভব তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিই।'

এতে বলা হয়, 'তার অস্ত্রোপচারের আগের দিন রাত ৩ টায় আমার বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায় আওয়ামী পুলিশ। আমার মেয়ে ঢাকায় ছুটে আসে। আমার স্ত্রীর  অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম। আমার মেয়েরা এবং চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ তখন হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আমার ভাই-বোনেরা ফোনে খোঁজখবর রাখছিলেন।'

তিনি লেখেন, 'অসীম ধৈর্য ও হাসিমুখে সবকিছু সামলেছেন আমার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে জটিল চিকিৎসার সঙ্গে সঙ্গে প্রায় ৫০ বছর ধরে আমাদের পারিবারিক বিভিন্ন চ্যালেঞ্জেরও মোকাবিলা করেছেন।'

তিনি আরও বলেন, 'আলহামদুলিল্লাহ, আজ (১০ এপ্রিল) সিঙ্গাপুরে তার চিকিৎসক জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তবে ছয় মাস পর আমাদের আবার যেতে হবে।'

ফখরুল আরও লেখেন, 'আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।'

গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।

২০২২ সালের ১০ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীনে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকায় বিভাগীয় সমাবেশের আয়োজন করেছিল বিএনপি।

সমাবেশের আগে পুলিশ বিশেষ অভিযান শুরু করে, রাজধানীর বিভিন্ন প্রবেশদ্বারে চেকপয়েন্ট বসায় এবং বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করতে থাকে।

ওই বছরের ৮ ডিসেম্বর প্রথম আলো'র প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া অভিযানের প্রথম চার দিনে ৩ হাজার ৮৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশের পক্ষ থেকে আর কোনো আপডেট জানানো হয়নি।

এই উত্তেজনাকর পরিবেশে ৮ ডিসেম্বর রাতে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বাসায় আলাদাভাবে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

দুজনকেই মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে ডিবি তাদের আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করেনি, বরং দাবি করেছে যে তাদের নয়াপল্টনে ৭ ডিসেম্বরের সংঘর্ষ এবং ১০ ডিসেম্বর আসন্ন সমাবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটকের প্রায় ১১ ঘণ্টা পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ডিবি।

৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরদিন দু'জনকেই আদালতে তোলা হয়।

আদালত তাদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠায়। তাদের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
৩২ দিন কারাগারে থাকার পর ২০২৩ সালের ৯ জানুয়ারি তাদের জামিন দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / স্ত্রী / অসুস্থতা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net