Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
তীব্র গরমে কাবু অস্ট্রেলিয়া, দাবানলের শঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 November, 2020, 10:30 am
Last modified: 30 November, 2020, 10:37 am

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

তীব্র গরমে কাবু অস্ট্রেলিয়া, দাবানলের শঙ্কা

রোববার সিডনির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো তাদের পূর্বাভাসে নিউ সাউথ ওয়েলসের উত্তর ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বের কিছু অংশে পাঁচ বা ছয়দিনের দাবদাহ দেখা যেতে পারে বলে জানিয়েছে।
টিবিএস ডেস্ক
30 November, 2020, 10:30 am
Last modified: 30 November, 2020, 10:37 am
২০১৯ সালে তীব্র দাবানলে পুড়ে যায় অস্ট্রেলিয়ার একরের পর একর বনভূমি। ৩০ জন মানুষের মৃত্যুর পাশাপাশি ২০০ কোটি বন্যপ্রাণীও মারা গিয়েছিল ওই দাবানলের আগুনে পুড়ে। ছবি: ওয়াশিংটন পোস্ট

সিডনিসহ অস্ট্রেলিয়ার অনেক এলাকায় নভেম্বর মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রোববার। ফলে দাবানলের শঙ্কা থাকায় অনেক স্থানে আগুন জ্বালানো ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

শনিবার সিডনির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার কিছু এলাকায় তাপমাত্রা ছিলো ৪৫ ডিগ্রির বেশি।

রোববারও সিডনির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো তাদের পূর্বাভাসে নিউ সাউথ ওয়েলসের উত্তর ও কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বের কিছু অংশে পাঁচ বা ছয়দিনের দাবদাহ দেখা যেতে পারে বলে জানিয়েছে।

সিডনি থেকে পাওয়া বেশকিছু ছবিতে গরমের দুর্বিষহ অবস্থা থেকে বাঁচতে অসংখ্য মানুষকে সমুদ্র সৈকতে ভিড় করতে দেখা গেছে।

তার মধ্যেও করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে জনসাধারণকে অনুরোধ করেছে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ।

এই পরিস্থিতিতে দাবানলের জন্য বাড়তি সতর্ক রয়েছে দেশটির প্রশাসন। এ রকম শুষ্ক ও গরম আবহাওয়ায় জঙ্গলের বিস্তীর্ণ এলাকা পুড়ে বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন-জঙ্গলে যাতে কোনও ভাবে আগুন লাগানো না-হয়, তার জন্য মানুষকে আগে থেকেই সতর্ক করে রাখছে প্রশাসন। গরমে সুস্থ থাকতে সাধারণ মানুষকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে বলা হচ্ছে। নিজেদের পাশাপাশি গবাদি পশুদেরও আলাদা করে যত্ন নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়াবিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, গ্রীষ্মে অস্ট্রেলিয়ার কিছু এলাকায় তাপপ্রবাহ নতুন কিছু নয়। কিন্তু গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গে এই ধরনের সতর্কতা চিন্তা বাড়াচ্ছে পরিবেশবিদদের। গত বছরও প্রবল গরমে পুড়ে গিয়েছিল একরের পর একর জমি। মৃত্যু হয়েছিল ৩৩ জনের। সেই সঙ্গেই মারা গিয়েছিল প্রায় ১০০ কোটি গবাদি পশু। প্রধানমন্ত্রী স্কট মরিসন গত গ্রীষ্মকে তাই 'ব্ল্যাক সামার' আখ্যা দিয়েছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

দাবদাহ / অস্ট্রেলিয়ায় দাবানল / অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net