Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
হবিগঞ্জে টর্চ জ্বালিয়ে ১২ গ্রামের সংঘর্ষ: ৩ দিনেও মামলা হয়নি, আটকও হয়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:50 pm
Last modified: 05 April, 2025, 06:59 pm

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জে টর্চ জ্বালিয়ে ১২ গ্রামের সংঘর্ষ: ৩ দিনেও মামলা হয়নি, আটকও হয়নি

টানা তিন ঘণ্টার এই সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।
টিবিএস রিপোর্ট
05 April, 2025, 06:50 pm
Last modified: 05 April, 2025, 06:59 pm
হবিগঞ্জে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ। ছবি: ফেসবুকের ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে মোটরসাইকেলের ব্যাটারি কেনা নিয়ে সংঘর্ষের তিন দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করেনি পুলিশ।

গত মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন বাহুবলের ১২টি গ্রামের বাসিন্দারা। সংঘর্ষ চলে টানা তিন ঘণ্টা। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।

শনিবার (৫ এপ্রিল) বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, 'মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি। স্থানীয়রা আপোসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।'

পুলিশ সদস্যরাও আহত হয়েছেন, তবু কেন মামলা হয়নি—জানতে চাইলে ওসি বলেন, 'স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মামলা করা হয়নি।'

তবে পুলিশের একটি সূত্র টিবিএসকে জানিয়েছে, সংঘর্ষের পর কয়েকজনকে আটক করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে সংঘর্ষে গুরুতর আহত ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী শনিবার জানান, তাঁদের মধ্যে ১০–১২ জন এখনো চিকিৎসাধীন। তবে তাঁদের কেউ আশঙ্কাজনক নন।

সংঘর্ষের প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বানিয়াগাঁও গ্রামের এক তরুণ ব্যবসায়ী আকাশের সঙ্গে একই উপজেলার চারগাঁও গ্রামের বাসিন্দা রাসেলের মোটরসাইকেলের ব্যাটারি কেনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ঝগড়ায় রূপ নেয়। খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে বানিয়াগাঁওয়ের পক্ষ নিয়ে আশপাশের আটটি গ্রাম ও চারগাঁওয়ের পক্ষে আরও চারটি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেন। সংঘর্ষস্থল অন্ধকার থাকায় টর্চ লাইট জ্বালিয়ে একে অন্যের ওপর হামলা চালান দুই পক্ষের লোকজন। এ সময় মিরপুর বাজারে বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে প্রথমে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় রাত নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / সংঘর্ষ / পুলিশ আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে মধ্যরাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
  • মোংলায় চিংড়ির ঘের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১
  • বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net