Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2025, 08:05 pm
Last modified: 03 April, 2025, 08:04 pm

Related News

  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • ঈদের আগে প্রসাধন সামগ্রীর বিক্রি বেড়েছে
  • ঈদের কেনাকাটা: নারীদের ফ্যাশনে বাহারি রঙের ছটা
  • ঈদের আগে এবার নতুন টাকা ছাড়বে না বাংলাদেশ ব্যাংক
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার

ঈদের পর রাজধানীর নিত্যপণ্য বাজার প্রায় ক্রেতাশূন্য, কেজিতে ২০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম

ঈদের আগের দিন রাজধানীতে ব্রয়লার মুরগির  দাম ছিল ২২০-২৩০ টাকা, আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০-৩৫০ টাকা।  বৃহস্পতিবার কল্যাণপুর ও কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগির ৩০০ টাকা বিক্রি হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 April, 2025, 08:05 pm
Last modified: 03 April, 2025, 08:04 pm
ছবি: টিবিএস

ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে; পণ্যের সরবরাহও কম। 

যারা দোকান খুলেছেন তারা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা চার ভাগের এক ভাগ। 

এমন ঢিলেঢালা বাজারে মুরগির দাম কমেছে। তবে মাছের দাম কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুর , শেওড়াপাড়া,  কারওয়ান বাজার বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। 

বিক্রেতারা জানান,  এখনও ছুটি শেষ হয়নি, ঈদের বন্ধ থাকায় এখনও অনেক মানুষ ঢাকায় ফেরেননি। আগামী রবিবার থেকে বাজার স্বাভাবিক হবে। এ কারণে বাজারে ক্রেতা উপস্থিতি ও বেচাকেনার পরিমাণ কম।

ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে, আর গরুর মাংসের দাম কেজিতে ২০-৩০ টাকা কমেছে।  

ঈদের আগের দিন রাজধানীতে ব্রয়লার মুরগির  দাম ছিল ২২০-২৩০ টাকা, আর সোনালি মুরগির দাম ছিল ৩৩০-৩৫০ টাকা।  বৃহস্পতিবার কল্যাণপুর ও কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা এবং সোনালি মুরগির ৩০০ টাকা বিক্রি হয়েছে।

কল্যাণপুর বিআরটিসি মার্কেটের মুরগি বিক্রেতা মোহম্মদ জসিম বলেন, 'বাজারে ক্রেতা কম। ঈদের আগের দিন দুপুর ২টার মধ্যে সোনালি মুরগি সব বিক্রি হয়ে গিয়েছিল। তখন চাহিদা বাড়ায় মুরগির দাম বেড়ে গিয়েছিল। এখন সোনালি মুরগির দাম কেজিতে ৩০ টাকা কমেছে। আর ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ২০০ টাকা বিক্রি হচ্ছে।'

কারওয়ানা বাজারের কিচেন মার্কেটে প্রায় ২০টি দোকানে গরু ও খাসির মাংস বিক্রি হয়। বৃহম্পতিবার বেলা ৪টায় দেখা গেলে মাত্র ৩টি দোকানে মাংস বিক্রি হচ্ছে।

বিক্রেতা মোহম্মদ খোকন বলেন, 'একটি গরু কেটেছি। এখনও বিক্রি করতে পারি নি বিকাল হয়ে গেল। ৭৮০ টাকা কেজি বিক্রি করছি।'

ঈদের আগের দিন কারওয়ান বাজারে ৭৮০ টাকা কেজি বিক্রি হলেও কল্যাণপুর ও হাতিরপুল বাজারে ৮০০-৮২০ টাকা কেজি বিক্রি হয়েছিল গরুর মাংস।

কারওয়ান বাজারে মাছের বাজারে বিকাল সাড় ৪ টায় দেখা যায় অধিকাংশ বিক্রেতাও অলস সময় পার করছেন। এখানকার ৪ ভাগের এক ভাগ দোকানই বন্ধ।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা মোহম্মদ সহিদ বলেন, 'মাছের সরবরাহ কম আবার ক্রেতাও কম। পাইকারিতে মাছের দাম ২০-২৫ টাকা কেজিতে বেড়েছে। তাই খুচরায়ও এমনই দাম বেড়েছে। মাঝারি আকারের রুই মাছের কেজি ৩৫০ টাকা, ছোট পাবদা মাছ ৩৫০-৪০০ টাকা কেজি। মাঝাড়ি আকাড়ের চিংড়ি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ঢ্যাঁড়স, পটল ও করলার দাম কেজিতে ২০-২৫ টাকা করে কমেছে।'

কল্যাণপুরের বিক্রেতা মোহম্মদ ফারুক বলেন, 'করলার প্রতি কেজি ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা কেজি। ঈদের আগের তুলনায় কেজিপ্রতি ২০ টাকা কমেছে। তবে টমেটের দাম এখনও বাড়তি আছে প্রতি কেজি ৫০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।'

কমেছে লেবু, বেগুন, শসার দাম

বেগুন প্রতি কেজি ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। ঈদের আগের দিন শসার চাহিদা বেশি থাকায় দাম হয়েছিল ৭০-১০০ টাকা কেজি, আর এখন শসা বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। মাঝারি লেবু প্রতি হালিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

Related Topics

টপ নিউজ

ঈদ / নিত্যপণ্য বাজার / ব্রয়লার মুরগি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • ঈদের আগে প্রসাধন সামগ্রীর বিক্রি বেড়েছে
  • ঈদের কেনাকাটা: নারীদের ফ্যাশনে বাহারি রঙের ছটা
  • ঈদের আগে এবার নতুন টাকা ছাড়বে না বাংলাদেশ ব্যাংক
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net