Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2026, 08:45 pm
Last modified: 27 May, 2026, 09:12 pm

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে

জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 

পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতরও জাহাজেই কেটেছে এই নাবিকদের।
টিবিএস রিপোর্ট
27 May, 2026, 08:45 pm
Last modified: 27 May, 2026, 09:12 pm
ছবি: সৌজন্যে

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে প্রায় তিন মাস ধরে আটকে থাকা বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ৩১ নাবিক জাহাজেই ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি এর মধ্যে তিনবার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এই ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। পরিবার-পরিজন ফেলে গত ঈদুল ফিতরও জাহাজেই কেটেছে তাদের। বুধবার ঈদুল আজহাও (স্থানীয় সময়) তাদের কাটাতে হলো সাগরে ভাসমান জাহাজে। সব মিলিয়ে দুঃসহ ও চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। 

নাম প্রকাশ না করার শর্তে এক নাবিক টিবিএসকে বলেন, 'সমুদ্রে কয়েক মাস কাটানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের মধ্যে অনেকেই ছয় মাস সমুদ্রযাত্রার পর বাড়ি ফেরেন। কিন্তু এর আগে আমরা কখনো এমন যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হইনি।'

আরেক নাবিক বলেন, জাহাজে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও পরিবার থেকে দূরে টানা দুটি ঈদ কাটানোটা মানসিকভাবে খুবই কঠিন ছিল।

'খাবার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব নেই, কিন্তু আমরা আমাদের পরিবারকে নিয়ে প্রতিনিয়ত চিন্তিত থাকি এবং তারাও আমাদের নিয়ে চিন্তিত', বলেন তিনি।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক বলেন, নাবিকেরা নিরাপদে আছেন।

'সমুদ্রে থাকা নাবিকদের জন্য নতুন কিছু নয়। সব নাবিক সুস্থ আছেন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। আমরা জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি,' যোগ করেন তিনি। 

বিএসসি সূত্র অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করার পর জাহাজটি ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরের দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে জাহাজটি এই অঞ্চলে আটকা পড়ে।

১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস সম্পন্ন হয়। জাহাজটির প্রাথমিকভাবে কুয়েত থেকে নতুন পণ্য বোঝাই করার কথা ছিল। কিন্তু সংঘাত বাড়তে থাকায় বিএসসি পরে জাহাজটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

Related Topics

টপ নিউজ

বাংলার জয়যাত্রা / নাবিক / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ‘প্রতি মুহূর্তে মনে হয়েছে মৃত্যু অপেক্ষা করছে’: ১১৫ দিন পর দেশে ফেরা বাংলার জয়যাত্রার নাবিক
  • হরমুজ প্রণালির কাছে ১১৫ দিন আটকে থাকার পর দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক
  • সাড়ে চার মাস আটকে থাকার পর হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
  • হরমুজে ৩ মাস ধরে আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় বন্দি দিন কাটাচ্ছেন নাবিকরা
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net