Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2025, 06:35 pm
Last modified: 31 March, 2025, 07:51 pm

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

নাটোরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলি

ওসি জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
31 March, 2025, 06:35 pm
Last modified: 31 March, 2025, 07:51 pm

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে 'জয় বাংলা' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল ৯টার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে এক যুবক আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করলে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় উভয়পক্ষ থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে সাব্বির হোসেন নামক এক যুবক আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে লালপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়া বক্তব্য দেন।

তারা অভিযোগ করেন, 'ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।' তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, 'নামাজ শেষে এক যুবকের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরে ঘটনাটি বড় আকার ধারণ করে।'

তিনি আরও বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

ওসি জানান, সংঘর্ষের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

নাটোর / ঈদের নামাজ / জয় বাংলা স্লোগান / জয় বাংলা / বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি নির্বাচন শুরুর ৫ মিনিট আগে থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে: চিফ হুইপ

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net