Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দুদকের পর সচিবালয়ের কর্মচারীদের রেশন সুবিধা চালু, ক্ষুব্ধ অন্যান্য সরকারি কর্মচারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2025, 03:55 pm
Last modified: 29 March, 2025, 04:06 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের পর সচিবালয়ের কর্মচারীদের রেশন সুবিধা চালু, ক্ষুব্ধ অন্যান্য সরকারি কর্মচারীরা

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার এ উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে '১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম' এবং 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'। 
টিবিএস রিপোর্ট
29 March, 2025, 03:55 pm
Last modified: 29 March, 2025, 04:06 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীদের মতো এবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সচিবালয়ের বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

রেশন সুবিধা দিতে গত ১২ মার্চ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ অর্থ মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠায় খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ-১ শাখা।

চিঠিতে বলা হয়, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুদকের মতো রেশন সুবিধার প্রস্তাব 'অনুকূল বিবেচনার' সুপারিশসহ প্রেরণ করা হলো, যা খাদ্য উপদেষ্টার অনুমোদন পেয়েছে।

তবে এ উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছে '১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম' এবং 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'। 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, সচিবালয়ের বাইরের কর্মকর্তা-কর্মচারীরা এতে চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ। তারা অভিযোগ করেছেন, ঈদুল ফিতরের ছুটির প্রাক্কালে গোপনে এ চিঠি ইস্যু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পে-স্কেল ১০ বছর পেরিয়ে গেছে, অথচ সকল সরকারি কর্মচারীর জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। যখন সবাই নতুন পে-স্কেল ও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছে, তখন নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া বৈষম্য আরও বাড়াবে এবং সামগ্রিক দাবিকে বাধাগ্রস্ত করবে। 

বিবৃতিতে আরও বলা হয়, শুধু সচিবালয়ের কর্মচারীদের জন্য মূল্যস্ফীতি বৃদ্ধি হয়নি, প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বাজার ব্যবস্থায় মাসের বেতন দিয়ে ১৫ দিনের বেশি চলা কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

Related Topics

টপ নিউজ

দুর্নীতি দমন কমিশন (দুদক) / দুদক / সচিবালয় / রেশন / সরকারি কর্মচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net