Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
সদ্য আবিষ্কৃত ড্রয়িংটি কি সত্যি ভিঞ্চির?

অফবিট

টিবিএস ডেস্ক
24 November, 2020, 03:40 pm
Last modified: 24 November, 2020, 04:48 pm

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

সদ্য আবিষ্কৃত ড্রয়িংটি কি সত্যি ভিঞ্চির?

‘আমি এ দাবি খারিজ করে দিচ্ছি না; তবে ড্রয়িংটির নিবিড় পরীক্ষা ও বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়া এ ব্যাপারে কিছু বলতেও পারব না।’
টিবিএস ডেস্ক
24 November, 2020, 03:40 pm
Last modified: 24 November, 2020, 04:48 pm
এই সেই ড্রয়িং

মৃত্যুর ৫০০ বছরেরও অধিককাল কেটে গেলেও লিওনার্দো দ্য ভিঞ্চির শিল্পকর্ম নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। মোনালিসার হাসির রহস্য উদ্ধারে এখনো কৌতুহল বিরাজ করে শিল্পপ্রেমীদের মনে।

কিংবদন্তি ওই চিত্রশিল্পীকে এখন চলছে নতুন আলোচনা। ভিঞ্চির একটি 'অজ্ঞাত' ড্রয়িং আবিষ্কারের দাবি করেছেন এক ইতালিয়ান শিল্প-পণ্ডিত। ইতালিয়ান সংবাদমাধ্যম 'লেক্কো টুডে'তে প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশ পায়।

লাল খড়িমাটিতে আঁকা যিশুর সেই ড্রয়িং এখন শিল্পমোদীদের আগ্রহের কেন্দ্রস্থলে।

এদিকে, ইতালিয়ান সংবাদপত্র 'লা স্তাম্পা'য় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ইউনেস্কোর ফ্লোরেন্স বিভাগে কর্মরত ভিঞ্চি পণ্ডিত আন্নালিসা দি মারিয়া ওই ড্রয়িং আবিষ্কার করেছেন। ড্রয়িংটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে পান তিনি।

ভিঞ্চির ‘সালভাতর মুন্দি’ চিত্রকর্মটি ২০১৭ সালের এক নিলামে রেকর্ড ৪৫০.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়

স্কেচের রেখাগুলো বিশ্লেষণ করে তিনি সহসাই বুঝে যান, এ ভিঞ্চিরই কাজ। তিনি আরও নিশ্চিত হন, এটি ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম 'সালভাতর মুন্দি'র একটি স্টাডি ড্রয়িং।

'এটি আসলেই সালভাতর মুন্দির মুখ,' লা স্তাম্পায় বলেন দি মারিয়া। 'সবদিক থেকেই এটি লিওনার্দোর ড্রয়িং,' বলে জানান ওই শিল্প-ইতিহাসবিদ।

অবশ্য এতগুলো শতাব্দি এটি 'গুপ্ত' ছিল কেন, সেই প্রশ্নের সুরাহা হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে টেলিগ্রাফ। অন্যদিকে, এই শিল্পকর্মের অকৃত্রিমতা সম্পর্কে অন্তত একজন শীর্ষস্থানীয় ভিঞ্চি পণ্ডিত সন্দেহ পোষণ করেছেন।

'আমি এ দাবি খারিজ করে দিচ্ছি না; তবে ড্রয়িংটির নিবিড় পরীক্ষা ও বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়া এ ব্যাপারে কিছু বলতেও পারব না,' টেলিগ্রাফকে বলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির শিল্প-ইতিহাসবিদ মার্টিন কেম্প।

তিনি আরও বলেন, 'এটিকে খারিজ করে দেওয়া খুবই বিপজ্জনক হবে; তবে এত সহসা মেনে নেওয়া হবে তারচেয়েও বেশি বিপদের ব্যাপার।'

  • সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

লিওনার্দো দ্য ভিঞ্চি / চিত্রকলা / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net