Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ আজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2025, 12:30 pm
Last modified: 21 March, 2025, 02:35 pm

Related News

  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ সমাবেশ আজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ভারতের তত্ত্বাবধানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।
টিবিএস রিপোর্ট
21 March, 2025, 12:30 pm
Last modified: 21 March, 2025, 02:35 pm
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ছবি: ইউএনবি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (২১ মার্চ) বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনসহ কয়েকটি ছাত্র সংগঠন। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ভারতের তত্ত্বাবধানে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে।

এরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আনুমানিক রাত দুইটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

সমাবেশে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানায় তারা। 

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের অপসারণ এবং 'সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে না'—প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এ বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান তারা। 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ড. কমফোর্ট ইরোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে ইউনূস বলেন, তার প্রশাসনের আওতায় আ. লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলে থাকা যেসব ব্যক্তি হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান আজ ভোরে ফেসবুকে এক পোস্টে হাসনাতের বক্তব্যের প্রতি ইঙ্গিতপূর্ণ সমর্থন জানিয়েছেন। 'আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না' শীর্ষক এক বিবৃতিতে তিনি সরাসরি দল নিষিদ্ধের দাবি না তুললেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা জাতীয় অগ্রাধিকারের তালিকায় শীর্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামী লীগ নিষিদ্ধ / হাসনাত আবদুল্লাহ / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
    শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
    দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
  • স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
    ‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

Related News

  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত
  • এই স্টান্টবাজ শিক্ষামন্ত্রী আমরা চাই না: হাসনাত আবদুল্লাহ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত

Most Read

1
চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ দেং। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শতাব্দী পুরনো সমস্যার সমাধান করে গণিতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার জিতলেন দুই চীনা গণিতবিদ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

3
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ নির্বাসনের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর!

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

5
দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা
বাংলাদেশ

দ্বিতীয় প্রান্তিকে ঘুরে দাঁড়াল সিঙ্গার বাংলাদেশ, এক বছর পর মুনাফা

6
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুজবে কান দেবেন না’: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে মির্জা ফখরুল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net