Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’

খেলা

টিবিএস রিপোর্ট
17 March, 2025, 03:40 pm
Last modified: 17 March, 2025, 05:22 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’

ফুটবল ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় হামজা, যে অধ্যায়ের শুরুতে তিনি দেখলেন ভক্তদের উন্মাদনা, নিজের নামে স্লোগান। 
টিবিএস রিপোর্ট
17 March, 2025, 03:40 pm
Last modified: 17 March, 2025, 05:22 pm

এতোদিন যা ছিল আশা-প্রত্যাশা, এখন সেটা বাস্তব। হামজা চৌধুরী বাংলাদেশের হয়েছেন আগেই, অপেক্ষা কেবল লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর। এই অপেক্ষাও বেশিদিন করতে হচ্ছে না, আগামী ২৫ মার্চ বাংলাদেশ দলে অভিষেক হবে তার। ম্যাচটি খেলতে বাংলাদেশে এসেছেন শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ এই মিডফিল্ডার। দেশে পৌঁছেই জানিয়েছেন আশার কথা, তার বিশ্বাস এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ। 

ইংল্যান্ডে জন্ম হামজার, বেড়ে ওঠাও সেখানে। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ২৭ বছর বয়সী এই ফুটবলার পরে সুযোগ পান ইংলিশ প্রিমিয়ার লিগে। খেলেছেন লেস্টার সিটিতে, এ বছর ধারে নাম লেখান শেফিল্ড ইউনাইটেডে। এবার তার জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়, যেখানটার শুরুতে তিনি দেখলেন ফুটবল ভক্তদের চরম উন্মাদনা, নিজের নামে স্লোগান। 

সোমবার বেলা ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। কিছুক্ষণ পর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে বেরিয়ে আসেন তিনি, ভিআইপি গেটের সামনে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এলেন তিনি, সর্বশেষ এসেছিলেন ২০১৪ সালে। এতোদিন পর বাংলাদেশে আসার অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন, 'দারুণ লাগছে, অনেক দিন পর এলাম। এখানে এসে ভালো লাগছে।'

হামজাকে বরণ করে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রস্তুতি ছিল। তারকাকে স্বাগত জানাতে ফুটবলভক্তরাও হাজির হন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ছাড়া ছিল সংবাদমাধ্যমের শত শত ক্যামেরা, মোবাইল। হামজা ভিআইপি গেটে আসতেই হট্টগোল অবস্থা। প্রশ্নোত্তর পর্বের শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু শোরগোলের মধ্যে বুঝতে পারেননি হামজা। সিলেটের ভাষায় বলতে থাকেন, 'আমি বুঝছি না, বুঝছি না।'

একই প্রশ্ন বুঝিয়ে বলার পর আশার কথা শোনান হামজা, জানান কোচের সঙ্গে আলাপের কথা। সিলেটের স্থানীয় ভাষায় তিনি বলেন, 'ইনশা আল্লাহ আমরা উইন খরমু। আমরার বিগ চান্স আছে। আমি কোচ হাভিয়েরের সাথে মাতসি। ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।'   

ইংরেজি ও সিলেটের ভাষায় মিশিয়ে বলা হামজার কথার বিশুদ্ধ বাংলা দাঁড়ায়, 'ইনশা আল্লাহ আমরা জিতব, আমাদের বড় সুযোগ আছে। আমি কোচ হাভিয়েরের (হাভিয়ের কাবরেরা) সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতে সামনে এগিয়ে যাব।' সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে হবিগঞ্জ জেলার বাহুবল থানার স্নানঘাটে পৈতৃক বাড়িতে যান হামজা। এই সফরে স্ত্রী ও সন্তানকেও নিয়ে এসেছেন তিনি।  

হামজা বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানানোর পর প্রক্রিয়া শুরু করে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে প্রথমে এই দেশের নাগরিক হতে হতো। গত বছরের জুন মাসে বাংলাদেশি পাসপোর্টের আবেদন করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। এক মাসের মধ্যেই পাসপোর্ট পৌঁছে যায় লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে।

লেস্টার সিটির প্রাক মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় হামজার পক্ষে পাসপোর্ট গ্রহণ করেন তার মা রাফিয়া চৌধুরী। হামজাকে খেলানোর জন্য গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অনাপত্তিপত্র পায় বাফুফে। ডিসেম্বরে আসে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবুজ সঙ্কেতও।

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / বাংলাদেশ ফুটবল দল / শেফিল্ড ইউনাইটেড / লেস্টার সিটি / ইংলিশ প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net